বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

ভারত পানি চুক্তি লঙ্ঘন করলে সর্বশক্তি দিয়ে জবাব দেয়ার হুমকি পাকিস্তানের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

pak-indআওয়ার ইসলাম: পাকিস্তান ভারতের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, বিশ্ব ব্যাংকের মধ্যস্থতায় সম্পাদিত সিন্ধু পানি চুক্তি বা আইডব্লিটি লঙ্ঘন করে ‘খোলাখুলি আগ্রাসন’ দেখালে সর্বশক্তি দিয়ে নয়াদিল্লিকে তার জবাব দেয়া হবে।

পাক সিনেটের পানি ও বিদ্যুৎ বিষয়ক স্থায়ী কমিটির বৈঠকে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন দেশটির পানি ও  বিদ্যুৎ সচিব ইউনিস দাঘা। তিনি বলেন, এক তরফা ভাবে পানি পানিচুক্তি ভঙ্গ করে আগ্রাসন দেখালে তার জবাব দেয়া হবে। পাক সংসদের উচ্চকক্ষে সিনেটর শেরি রহমানের উত্থাপিত মুলতবি প্রস্তাব বিষয়ে কমিটি বৈঠকে বসলে এ কথা বলা হয়।

ভারত একতরফা ভাবে আইডিব্লউটি নাকচ করবে বলে হুমকি দেয়ার প্রেক্ষাপটে সেপ্টেম্বর মাসের ২৭ তারিখে মুলতবি প্রস্তাব উত্থাপন করেন তিনি। পাকিস্তান পিপলস পার্টি বা  পিপিপি সিনেটর তার প্রস্তাবে ভারতের পদক্ষেপের পরিপ্রেক্ষিতে সম্ভাব্য ফলাফল এবং এ রকম 'যুদ্ধাবস্থা' মোকাবেলায় পাকিস্তানের প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত জানতে চান।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক তরফাভাবে এ চুক্তি লঙ্ঘন করার যে হুমকি দিয়েছেন তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন শেরি রহমান।

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ