মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

‘অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখছে ইসলামী শ্রমিক আন্দোলন’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

isaআওয়ার ইসলাম: ইসলামী আন্দোলন বাংলাদেশের রাজনৈতিক উপদেষ্টা ও ইসলামী শ্রমিক আন্দোলন এর কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক আশরাফ আলী আকন বলেছেন, শ্রমিক সংগঠন আর শ্রমিক সংগঠন বলতে অনেকে বুঝেন মালিক শ্রমিক দ্বন্দ সৃষ্টি করে কল-কারখানা, শিল্প-ইন্ডাষ্ট্রি বন্ধ করে জ্বালাও পোড়াও করে ধ্বংসাত্মক কাজ করা। কিন্তু ইসলামী শ্রমিক আন্দোলন শ্রমিক আন্দোলন এর কথিত সে আগুন জ্বালানোর শ্লোগানকে পরিহার করে সুসম্পর্ক, উৎপাদন, সমৃদ্ধি, শান্তি এই চার মূলনীতি নিয়ে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করছে।
তিনি বলেন, ইসলামী শ্রমিক আন্দোলন মালিক শ্রমিক দ্বন্দ নয়, আন্তরিক সম্পর্ক সৃষ্টির মাধ্যমে মালিকের ব্যবসার উন্নয়ন এবং শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নসহ সামগ্রিক উন্নয়নে দেশের কল্যানে কাজ করছে।
ইসলামী শ্রমিক আন্দোলন ভান্ডারিয়া সাংগঠনিক জেলা শাখার উদ্যোগে আয়োজিত ওয়ার্ড প্রতিনিধি তারবিয়ত ও মতবিনিময় অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে আলোচনা রাখতে গিয়ে তিনি গতকাল উপরোক্ত কথা বলেন।
ভান্ডারিয়া, পাথরঘাটা, মঠবাড়িয়া ও কাঠালিয়া উপজেলার সমন্বয়ে গঠিত ভান্ডারিয়া সাংগঠনিক জেলা শাখার আহবায়ক শহিদুল ইসলাম কবির এর সভাতিত্বে অনুষ্ঠিত ওয়ার্ড প্রতিনিধি তারবিয়ত ও মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রেসিডিয়াম সদস্য আল্লামা নূরুল হুদা ফয়েজী, ইসলামী ধর্মীয় সেবা শ্রমিক আন্দোলন এর কেন্দ্রীয় সভাপতি মাওলানা আব্দুর রাজ্জাক, ইসলামী শ্রমিক আন্দোলন ভান্ডারিয়া সাংগঠনিক জেলা শাখার উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব দেলোয়ার হোসেন ফারুক হাওলাদার, মাওলানা মুহাম্মদ সোলায়মান মিয়া, আলহাজ্ব বাদশা জোমাদ্দার, আলহাজ্ব শফি মাহমুদ খোকন তালুকদার, ইসলামী শ্রমিক আন্দোলন পটুয়াখালী জেলা শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ হাফিজ মনির, ইসলামী শ্রমিক আন্দোলন ভান্ডারিয়া সাংগঠনিক জেলার যুগ্ম আহবায়ক মাওলানা হাবিবুর রহমান, সদস্য সচিব হাফেজ মাওলানা সুলতান আহ্মদ, সদস্য মাওলানা ইকবাল শিকদার, মোহাম্মদ মোখলেছুর রহমান, মাওলানা আব্দুর রহীম আজাদ ও কে এম সোলায়মান আল সাঈদ।