বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

ইয়েমেনের গুটিকয়েক অস্ত্রধারী পুরো বিশ্বকে জিম্মি করে রেখেছে: সৌদি আরব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ফারুক ফেরদৌস

_82473323_026814115-1সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোটের মুখপাত্র জেনারেল আসিরি বলেছেন, ইয়েমেনের একটি অস্ত্রধারী দল পুরো পৃথিবীকে জিম্মি বানিয়ে রেখেছে। তাওয সহ কয়েকটি শহরের স্থানীয় অধিবাসীরা হুথি বিদ্রোহীদের দয়ার উপর বেঁচে আছে।
একটি মার্কিন টিভিকে দেয়া সাক্ষাতকারে জেনারেল আসিরি এসব কথা বলেন।

তাওযে সাহায্য পাঠাবার পথ খুললে সর্ব প্রথম সৌদি আরব সেখানে সাহায্য নিয়ে যাবে উল্লেখ করে তিনি বলেন, তাওযের সমস্যা শুধু সৌদি আরবের নয়, এখানে পুরো বিশ্বের দায় আছে।

আন্তর্জাতিক সম্প্রদায়কে তাওযের অবরোধ ভাংতে ভূমিকা রাখার আহ্বান জানিয়ে জেনারেল আসিরি বলেন, সবার উচিত ওখানকার নাগরিকদের সমস্যা নিরসনের চেষ্টা করে।

সৌদি সামরিক জোটের মুখপাত্র আরও বলেন, সৌদি সামরিক জোট ইয়েমেনের জনসাধারণকে মুক্ত করার জন্য যুদ্ধ করছে। হুথি বিদ্রোহীদের অবরোধের কারণে সাধারণ নাগরিকদের কাছে সাহায্য পৌঁছানো সম্ভব হচ্ছে না। শিশুরা খাদ্যাভাবে অসুস্থ হয়ে মারা যাচ্ছে।

সূত্র: কুদরত

এফএফ

http://ourislam24.com/2016/11/07/%e0%a6%87%e0%a7%9f%e0%a7%87%e0%a6%ae%e0%a7%87%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%97%e0%a7%81%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%95%e0%a7%9f%e0%a7%87%e0%a6%95-%e0%a6%85%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ