সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান ১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম

‘ব্রাহ্মণবাড়িয়ায় হিন্দু সম্প্রদায়ের মানুষের উপর আক্রমণকারীরা সীমালঙ্ঘন করেছে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সাক্ষাৎকার নিয়েছেন আশিক রহমান

faridধর্ম অবমাননার বিষয়ে ফেসবুকে যা এসেছে তা যদি সত্যি হয় তাহলে তো তা অত্যন্ত নিন্দনীয় ও গর্হিত কাজ। যারা এমনটি করেছে তাদের বিচারের আওতায় আনা উচিত। কিন্তু এর প্রতিক্রিয়ায় নিরীহ সংখ্যালঘু হিন্দুদের উপর যারা আক্রমণ করেছে তারা আরও বড় অপরাধী। কারণ কোরআন শরীফে আছে, একজনের অপরাধে অন্যজনের উপর দায় চাপানো যায় না- দৈনিক আমাদের অর্থনীতিকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ মাওলানা ফরীদ উদ্দীন মাসউদ।

তিনি বলেন, এই যে গ্রামের অসহায়, নিরীহ সংখ্যালঘু মানুষ তারা তো কোনো অপরাধ করেননি। তাহলে তাদের বাড়িঘর কেন পোড়ানো হয়েছে? কেন লুণ্ঠন করা হয়েছে? এটা অত্যন্ত নিন্দনীয়, গর্হিত ও জঘন্য অপরাধ, তা যারাই করে থাকুক। ইসলামের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। যারা শান্তিকামী নাগরিক তাদের প্রত্যেকেরই জানমালের নিরাপত্তা দেওয়া তাদের প্রতিবেশীদের জন্য অবশ্যই কর্তব্য। সে মুসলিম কিংবা হিন্দু যেই হোক। আশ্চর্যের বিষয় হচ্ছে, এতদিন শুনতাম ওহাবিরা উগ্রবাদী। এখন তো দেখি সুন্নিরা আরও বেশি উগ্রবাদী। উগ্রবাদীতা অত্যন্ত নিন্দনীয়। সীমালঙ্ঘনকারীকে আল্লাহ পছন্দ করেন না। এমনকি যুদ্ধের নির্দেশ দেওয়ার সময়ও আল্লাহ তায়ালা বলেছেন, তোমরা কেউ কোনো ক্ষেত্রে সীমালঙ্ঘন করবে না। ব্রাহ্মণবাড়িয়ায় সংখ্যালঘু বা হিন্দু সম্প্রদায়ের মানুষের উপর আক্রমণকারীরা তো সীমালঙ্ঘন করেছে।

তিনি আরও বলেন, রাসূলে কারীম সা. বলেছেন, ‘কেউ যদি নিরীহ মুসলিম বা সংখ্যালঘুদের নির্যাতন বা হয়রানি করে, কষ্ট দেয় তাহলে বেহেশত তো দূরের কথা, বেহেশতের গন্ধও পাবে না তারা।’ সামনে কোনো অন্যায়-অপরাধমূলক ঘটনা ঘটছে দেখেও যখন কেউ চুপ করে থাকে তাহলে তাদেরকে বোবা শয়তান বলা হয়। সুতরাং আমাদের সবারই উচিত- এই ব্যাপারে সোচ্চার হওয়া। প্রতিবাদ করা। সমাজে বসবাসকারী সংখ্যালঘু বা অমুসলিম ভাইদেরকে আশ্বস্ত করছি- এ ধরনের বিচ্ছিন্ন ঘটনায় যেন তারা বিভ্রান্ত না হন, আতঙ্কিত না হন। দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ তাদের সঙ্গেই রয়েছে।

অপর এক প্