মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

কাবা শরিফের অবমাননাকারী রসরাজের ৫ দিনের রিমান্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

rasraz-dasআওয়ার ইসলাম: সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কাবা শরীফের উপর মূর্তি বসানো বিতর্কিত ছবি পোস্ট করার অভিযোগে গ্রেফতার হওয়া রসরাজ দাসের (২৭) পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (০৩ নভেম্বর) দুপুর দেড়টার দিকে আদালত এ রিমান্ড মঞ্জুর করেন। ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (এএসিপি) বিষয়টি মিডিয়াকে জানান।

ধর্মীয় অবমাননার অভিযোগে গত শুক্রবার (২৮ অক্টোবর) নাসিরনগরের হরিপুর ইউনিয়নের হরিণবেড় গ্রাম থেকে এলাকাবাসী তাকে আটক করে পুলিশে দেয়। শনিবার আদালতের মাধ্যমে পুলিশ তাকে কারাগারে পাঠায়।

অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসাইন বলেন, ‘ফেইসবুকে পবিত্র কাবা শরিফ নিয়ে ব্যঙ্গচিত্র করে ছবি পোস্ট করার ঘটনায় নাসিরনগর থানায় দায়েরকৃত তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) মামলায় গ্রেপ্তার রসরাজ দাসকে দুপুরে আদালতে তোলা হয়।

‘পুলিশ সাত দিনের জন্য আবেদন করলেও বিচারক সুলতান সোহাগ উদ্দিন পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন।’

নাসিরনগর থানার এসআই মহিউদ্দিন সুমন শনিবার রসরাজের নামে মামলাটি করেন বলে জানান পুলিশ কর্মকর্তা।

আরআর