বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

অদ্ভুত তরমুজ বোমায় পৃথিবীকে হুমকি! তোলপাড় আরবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

bomaআওয়ার ইসলাম: আরবের অন্যতম ধনী দেশ সংযুক্ত আরব আমিরাতের রাজধানী দুবাইয়ে এক অদ্ভুত অস্ত্রের সন্ধান পাওয়া গেছে। যা নিয়ে পুরো আরবে তোলপাড় চলছে।

আরব নিউজে প্রকাশিত খবরে জানা যায়, হলুদ রঙের দুষ্প্রাপ্য ওই তরমুজের গা জুড়ে আরবিতে বিভিন্ন কথা লেখা রয়েছে। দুবাইয়ের এক শেখ তার বাগানে এটি খুঁজে পান।

শেখ তরমুজের লেখাটি পড়ে প্রথমে কিছুই বুঝতে পারেননি। পরে তিনি পুলিশে খবর দেন। পুলিশ এসে ওই ফলটি নিয়ে যায়।

এরপর লিপি বিশেষজ্ঞরা হলুদ রঙের তরমুজের লেখাটিকে প্রাচীন আরবিতে লেখা একটি হুমকিবার্তা বলে শনাক্ত করেন। তবে হুমকিটি ওই আরব শেখের উদ্দেশে ছিল না। গোটা পৃথিবীকে অভিশাপ দিয়ে লেখা হুমকি ছিল সেটি। এ ছাড়া তরমুজের লিপিটিকে অসংলগ্ন বলেও ব্যাখ্যা করে শারজাহ পুলিশ।

পুলিশ জানায়, পুরো তরমুজটিতে লেখা হয়েছে নখ দিয়ে। কারো দীর্ঘ নখে প্রাচীন আরবি লিপিতে এটি লেখা।

পুলিশের ধারণা, সমুদ্রতীরবর্তী আরব শেখের বাগানে বাইরে থেকে কেউ ওই তরমুজ ছুড়ে দিতে পারে। কারণ ব্যক্তিগত ওই বাগানে প্রবেশাধিকার নিয়ন্ত্রিত।

ধনকুবেরের বাগানে পাওয়া অদ্ভুত লেখাটি নিয়ে এরই মধ্যে আরবে আলোচনা শুরু হয়েছে। অনেকেই একে কালো জাদুকরদের কাজ বলেও ব্যাখ্যা করেছেন। আরব আমিরাতে কালো জাদুর চর্চা নিষিদ্ধ হলেও সাগরপাড়ে এই চর্চা নতুন কিছু নয় বলেও খবরে জানিয়েছে আরব নিউজ।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ