বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

দুই অস্ত্রধারীকে বহিষ্কার করল ছাত্রলীগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

satraligআওয়ার ইসলাম: রাজধানীর গুলিস্তানের ফুটপাতে উচ্ছেদ অভিযান চলার সময় প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র নিয়ে হকারদের ওপর হামলার ঘটনায় দুই ছাত্রলীগ নেতাকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত দুই নেতা হলেন ছাত্রলীগের ঢাকা মহানগর দক্ষিণ শাখার সাধারণ সম্পাদক সাব্বির হোসেন ও ওয়ারী থানা শাখার সাধারণ সম্পাদক আশিকুর রহমান।

গতকাল রোববার কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এরপর আজ সোমবার সকালে সোহাগ তাঁর ফেসবুক প্রোফাইলে ওই প্রেস বিজ্ঞপ্তিটি আপলোড করেন।

বিজ্ঞপ্তিতে ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক জরুরি সিদ্ধান্ত অনুযায়ী দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে ওই দুই নেতাকে বহিষ্কার করার সিদ্ধান্তের কথা জানানো হয়।

উল্লেখ্য, গত সপ্তাহে গুলিস্তানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) উচ্ছেদ অভিযান চলার সময় আগ্নেয়াস্ত্র হাতে মহড়া দেন এই দুই নেতা। পিস্তল হাতে দুজনের এই ছবি গণমাধ্যমে এলে সারা দেশে সমালোচনা শুরু হয়। তারই জেরে ‘শৃঙ্খলাভঙ্গের দায়ে’ এই দুজনের বহিষ্কারাদেশ বলে ধারণা করছেন অনেকেই।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ