মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

জেল পালানো ৮ ভারতীয় মুসলিমকে হত্যা করল পুলিশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

4bkacf8cb849e7gn7p_800c450আওয়ার ইসলাম: ভারতে মধ্যপ্রদেশ রাজ্যের ভোপালে জেল ভেঙে পালানো আট বন্দির সবাইকে গুলি করে হত্যা করেছে পুলিশ। নিহত সবাই স্টুডেন্টস ইসলামিক মুভমেন্ট অব ইন্ডিয়ার (এসআইএমআই-সিমি) সদস্য বলে পুলিশ জানিয়েছে।

ভোপালের উপকণ্ঠে এইনথখেড়ি গ্রামে পুলিশের গুলিতে এই আট বন্দির মৃত্যু হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।

এর আগের খবরে বলা হয়, স্টিলের প্লেট দিয়ে এক নিরাপত্তা কর্মীকে গলা কেটে হত্যার পর সোমবার বন্দিরা সেখান থেকে পালিয়ে যায়।

সন্ত্রাসী কর্মকান্ড চালানোর অভিযোগে বিচারের জন্য তাদের অধিকাংশকে এ কারাগারে গত তিন বছর ধরে রাখা হয়েছে। তাদের দু’জনকে গত ফেব্রুয়ারি মাসে গ্রেফতার করা হয়।

ভুপাল পুলিশের মহাপরিদর্শক যোগেশ চৌধুরী বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘এখন আমরা পালিয়ে যাওয়া আসামিদের গ্রেফতারের ওপর বেশি গুরুত্ব দিচ্ছি। এছাড়া তারা ওই কারাগার থেকে কিভাবে পালিয়ে গেল তা জানতেও তদন্ত চলছে’।

চৌধুরী আরো জানান, পালিয়ে যাওয়া এসব আসামি একই সেলে ছিল। কারাগারে খাওয়ার কাজে ব্যবহার করা স্টীলের প্লেট দিয়ে নিরাপত্তা কর্মীকে হত্যা করার পর তারা স্থানীয় সময় রাত ১২টা থেকে ২টার মধ্যে জেল থেকে পালিয়ে যায়। জেলের দেয়াল টপকিয়ে পালিয়ে যাওয়ার জন্য আসামিরা বিছানার চাদর একটার সাথে আরেকটা বেঁধে লম্বা করে নেয়।

এদিকে ভারতীয় কর্তৃপক্ষ দেশে কয়েকটি ভয়াবহ বোমা হামলা চালানোর ঘটনায় এসআইএমআইকে অভিযুক্ত করে। তারা আরো জানায়, পাকিস্তানভিত্তিক বিভিন্ন উগ্রবাদী সংগঠনের সাথে গ্রুপটির সম্পর্ক রয়েছে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ