বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

লিবিয়ায় গাড়ি বিস্ফোরণ, বাংলাদেশিসহ নিহত ৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

libia3আওয়ার ইসলাম: লিবিয়ার বেনগাজিতে এক ভয়াবহ গাড়ি বিস্ফোরণে এক বাংলাদেশিসহ চারজন নিহত হয়েছেন। নিহতদের একজন লিবিয়ার দুর্নীতিবিরোধী আন্দোলনের কর্মী মোহাম্মদ বুঘাইঘিস। অপর দুজনের একজন লিবিয়ান বিমানসেনা ও সাধারণ নাগরিক রয়েছেন। চারজনের মধ্যে কেবল বাংলাদেশি নাগরিকের বিস্তারিত পরিচয় জানাতে পারেনি কর্তৃপক্ষ।

স্থানীয় সময় শনিবার সকালে বেনগাজির কিশ এলাকায় একটি হোটেলে এই বোমা হামলা হয়। অনেকে আবার বলেছেন, ঘটনার সময় হোটেলটি লক্ষ্য করে একটি রকেট হামলা চালানো হয়েছিল।

হামলায় চারজন নিহত ছাড়াও আরো ২৪ জন আহত হয়েছেন। আহতদের বেনগাজির বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে প্রত্যক্ষদর্শীর বরাতে লিবিয়া হেরাল্ড জানিয়েছে, আন্তর্জাতিকভাবে পরিচিত দুর্নীতিবিরোধী আন্দোলনের কর্মী মোহাম্মদ বুঘাইঘিস ওই ঘটনার সময় বিস্ফোরিত গাড়িটির পাশে দাঁড়িয়ে ছিলেন। তবে তাঁকে লক্ষ্য করেই এ হামলা কি না, তা নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ।

এর আগে ২০১৪ সালেও মোহাম্মদ বুঘাইঘিসের বাড়িতে হামলা চালিয়েছিল জঙ্গিরা। তবে ওই ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেন না।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ