মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

কাশ্মীর সীমান্তে ভারতের ৫ সেনা নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

pak-senaআওয়ার ইসলাম: সীমান্তের নিয়ন্ত্রণ রেখা বরাবর ভিম্বার সেক্টরে পাকিস্তানি সেনাদের গুলিতে ভারতের পাঁচ সেনা মারা গেছে। পাকিস্তানের একটি সামরিক সূত্রের বরাত দিয়ে দৈনিক এক্সপ্রেস ট্রিবিউন এ খবর দিয়েছে।

সূত্রটি বলছে, মঙ্গলবার রাতভর ভারতীয় সেনাদের গুলির জবাবে পাকিস্তানি সেনারা কয়েকটি পোস্টে হামলা চালায়। এতে পাঁচ সেনার নিশ্চিত মৃত্যু ও ভিম্বার সেক্টরের চারটি পোস্ট ধ্বংস হয়েছে।

অন্যদিকে, হারপাল ও চুপারা সেক্টরে ভারতীয় সেনাদের গুলিতে পাকিস্তানের অন্তত দু জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। পাকিস্তান দাবি করছে, বিনা উসকানিতে ভারতীয় সেনারা গুলি চালায়।

পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, “ভারতীয় সেনাদের গুলির মুখে পাকিস্তানের সেনারাও কঠিন জবাব দিয়েছে। এক সপ্তাহ আগে ভারতীয় সেনাদের যুদ্ধবিরতি লঙ্ঘনের ফলে অন্তত ছয়জন বেসামরিক নাগরিক নিহত ও ২১ জন হওয়ার পর নতুন করে এ ঘটনা ঘটল। ওই ঘটনায় আহত সিকান্দার নামে এক ব্যক্তি গতকাল মারা গেছেন।”

এছাড়া, সোমবার সীমান্তে ভারতীয় গোলাগুলিতে একটি ছোট মেয়ে শিশুসহ দুই বেসামরিক নাগরিক মারা গেছে।

এদিকে, সীমান্তে গোলাগুলি ও বেসামরিক নাগরিক হত্যার প্রতিবাদে পাকিস্তানে নিযুক্ত ভারতের ডেপুটি হাই কমিশনারকে তলব করেছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

সূত্র: পার্স টুডে

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ