বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

আরো ৭৩ পাইলটের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করল তুরস্ক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

turky-jetsআওয়ার ইসলাম: তুরস্কের কৌঁসলীরা এবার বিমান বাহিনীর ৭৩ জন পাইলটের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেছে। গত ১৫ জুলাই ব্যর্থ অভ্যুত্থানের সঙ্গে জড়িত এবং সহানুভূতিশীল ব্যক্তিদের ওপর আঙ্কারার কঠোর দমন পীড়ন চালানোর অংশ হিসেবে বিমান বাহিনীর এসব কর্মকর্তাদেরকে আটকের নির্দেশ দেয়া হলো।

 বৃহস্পতিবার পাইলটদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারির পরিপ্রেক্ষিতে তুর্কি পুলিশ বাহিনী দেশটির বিরোধী নেতা ফেতুল্লাহ গুলেনের সঙ্গে সংশ্লিষ্টতার জন্য ১৭টি প্রদেশে অভিযান চালিয়েছে বলে সংবাদ মাধ্যম জানিয়েছে। তবে এ অভিযান তুরস্কের মধ্যাঞ্চলীয় প্রদেশ কনিয়ায় অবস্থিত একটি বিমান ঘাঁটিতে জোরদার করা হয়েছে বলে সংবাদ মাধ্যমটি জানিয়েছে।

তুরস্কের দোগান সংবাদ মাধ্যম জানিয়েছে, তুর্কি প্রজাতন্ত্রের বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহের পাশাপাশি ফেতুল্লাহ সন্ত্রাসী সংগঠন বা ফেতো'র সদস্য হওয়ায় সন্দেহভাজন পাইলটদের বিরুদ্ধে অভিযোগ আনা হবে। এই নিয়ে এখন পর্যন্ত ৩০০ পাইলটকে বরখাস্ত বা আটক করা হয়েছে

অভ্যুত্থানে জড়িত সন্দেহে গতকাল (বৃহস্পতিবার) দু'শোর বেশি সেনা এবং বেসামরিক ব্যক্তিকে আটক করা হয়েছে বলে অন্যান্য সংবাদ মাধ্যম জানিয়েছে।

সূত্র: পার্স টুডে

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ