বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

দ্বৈত নাগরিকদের নির্বাচনে অংশ নেয়ার প্রস্তাব নাকচ করলেন অর্থমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

muhitআওয়ার ইসলাম: অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত দ্বৈত নাগরিকদের নির্বাচনে অংশ নেয়ার প্রস্তাব নাকচ করে দিয়েছেন। তিনি বলেছেন, প্রবাসী বাংলাদেশীদের দ্বৈত নাগরিকত্ব নিশ্চিত করা হবে। তবে দেশের সংবিধান অনুযায়ী তারা গণপ্রতিনিধিত্বকারী কোনো নির্বাচনে অংশ নিতে পারবেন না।

মঙ্গলবার বিকেলে সচিবালয়ে সদ্যসমাপ্ত বাংলাদেশ আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনে যোগদানের জন্য বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত নেতারা অর্থমন্ত্রীর সঙ্গে দেখা করতে গেলে তিনি এ কথা বলেন।

সাক্ষাতকালে প্রবাসী আওয়ামী লীগ নেতারা দ্বৈত নাগরিক নির্বাচনে অংশ নেয়ার সুযোগ দাবি করেন। অর্থমন্ত্রী বলেন, কোনো অবস্থায় দ্বৈত নাগরিকরা এ দেশের মন্ত্রী সংসদ সদস্য বা জনপ্রতিনিধি হতে পারবেন না।

অনুষ্ঠানে জাতিসঙ্ঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ড.এম এ মোমেন, ইউরোপীয় আওয়ামী লীগের সভাপতি অনিল দাস গুপ্ত, যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ, সাধারণ সম্পাদক সৈয়দ ফায়জুর রহমান ফারুক, ফ্রান্স আওয়ামী লীগের সভাপতি মুসলিম উদ্দিন খান লিটন প্রমূখ সেখানে উপস্থিত ছিলেন।

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ