মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

পরবর্তী যুদ্ধে গাজাকে পুরোপুরি ধ্বংসের ঘোষণা ইসরায়েল মন্ত্রীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

israel2আওয়ার ইসলাম: ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী এ্যাভিগদর লিবারমান ঘোষণা দিয়েছেন গাজার সঙ্গে পরবর্তী যুদ্ধই হবে শেষ যুদ্ধ। তিনি ঘোষণা দিযেছেন সর্বশেষ এই যুদ্ধে গাজাকে পুরোপুরি ধ্বংস করে দেওয়া হবে।

সোমবার জেরুজালেম ভিত্তিক ফিলিস্তিনি পত্রিকা আল-কুদসকে দেওয়া এক সাক্ষাতকারে এ্যাভিগদর এ কথা বলেন।

গাজা উপত্যকায় হামাস জঙ্গিদের সঙ্গে ইহুদি রাষ্ট্রের ভবিষ্যত পরিনতি কি? এমন প্রশ্নে লিবারমান বলেন, প্রত্যেক ফিলিস্তিনিরই উচিৎ হামাসকে ইসরায়েল ধ্বংসের পরিকল্পনা থেকে বিরত রাখা।

লিবারমান ঔধ্যত্বপূর্ণভাবে ঘোষণা দেন, আমরা পরিষ্কার করে বলতে চাই, পার্শ্ববর্তী গাজা কিংবা পশ্চিম তীর, লেবানন কিংবা সিরিয়ায় কোন যুদ্ধ করার পরিকল্পনা আমাদের নেই। কিন্তু গাজায় ইসরায়েলকে নি:শেষ করে দেওয়ার পরিকল্পনা চলছে।

ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রীর এই বক্তব্য ফিলিস্তিনের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে আলোড়ন তুলেছে। বিশেষ করে যারা হামাসের সমর্থক তারা এই বক্তব্যের তীব্র নিন্দা করেছে। এমনটি এ্যাভিগদরকে ‘খুনি’ হিসেবে আখ্যায়িত করেছে।

স্থানীয় নির্বাচনে জয়ী হবে হামাস ২০০৬ সালে গাজার নিয়ন্ত্রণ নেয়। এখন পর্যন্ত গাজা এবং ইসরায়েলের মধ্যে চারটি খন্ডকালীন কিন্তু রক্তাক্ত যুদ্ধ সংঘটিত হয়েছে।

-দ্য ইনডিপেন্ডেন্ট

ourislam_boxad


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ