বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬ ।। ১২ ভাদ্র ১৪৩৩ ।। ১৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
পুকুরে গোসলে নেমে প্রাণ গেল দুই মাদরাসা ছাত্রের দুই হিন্দু অনাথ ভাইকে মানুষ করে বিয়ে দিলেন মুসলিম দম্পতি বিজয় দিবসে ৮ হাজার ২৯৯ বন্দিকে মুক্তি দিলো তালেবান সরকার ইউপি নির্বাচনে ফের চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন রফিকুজ্জামান অনু নূরানী তালীমুল কুরআন বোর্ডের মুয়াল্লিম প্রশিক্ষণ কোর্সে ভর্তি চলছে জাতীয় সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ফুটপাত দখল করে ব্যবসা নয়, নির্দেশনা না মানলে কঠোর ব্যবস্থা: ডিএসসিসি স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে উত্তপ্ত সংসদ মাছ ধরতে গিয়ে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু ‘জাতিসংঘ সভাপতির পদ কোনো এক দেশের স্বার্থে ব্যবহারের সুযোগ নেই’ 

শরিয়া আইনের পক্ষে গুজরাটে ২৫ হাজার নারীর মিছিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

indian-womans

আওয়ার ইসলাম: ভারতের বিজেপি শাসিত গুজরাটের সুরাটে ‘মুসলিম ব্যক্তিগত আইন’ অক্ষুণ্ণ রাখার দাবিতে হাজার হাজার মুসলিম নারী রাজপথে নেমে মিছিল করেছেন। শুক্রবার ২৫ হাজারেরও বেশি নারী মুসলিম শরীয়া আইনের স্বপক্ষে এবং ‘অভিন্ন দেওয়ানি বিধি’ বিরোধী বিক্ষোভে শামিল হন।

মুসলিম নারীরা এ সংক্রান্ত এক দাবিপত্র জেলা কর্মকর্তার হাতে তুলে দিয়েছেন। ওই নারীরা তালাক ইস্যুতে সরকার যেন হস্তক্ষেপ না করে সেই দাবি জানানো হয়েছে।

বিক্ষোভ মিছিলে মুসলিম নারীরা হাতে যেসব প্ল্যাকার্ড বহন করেন তাতে লেখা ছিল- ‘কুরআন আমাদের হৃদয়’, ‘সরকার যেন শরীয়া আইন পরিবর্তন করার চেষ্টা না করে’, ‘আমরা মুসলিম ব্যক্তিগত আইন সমর্থন করি’, ‘আমরা শরীয়াকে ভালোবাসি’, ‘শরীয়া আইনে আমরা সন্তুষ্ট’ ইত্যাদি।

মিছিলে অংশ নেয়া শাহনাজ প্যাটেল নামে এক মুসলিম নারী গণমাধ্যমকে বলেন, "আমরা ভারতের সংবিধানকে শ্রদ্ধা করি কিন্তু যখন শরীয়ার প্রশ্ন আসে তখন আমরা কুরআনে বর্ণিত পথকেই উত্তম বলে মনে করি। এই পরিস্থিতিতে ভারত সরকার 'অভিন্ন দেওয়ানি বিধি’র সমর্থনে ইসলামে হস্তক্ষেপ করা ছেড়ে দিক।"

মিছিলের আয়োজক মকসুদ আহমেদ বলেন, "এই প্রতিবাদ বিক্ষোভ কোনো সংগঠনের পক্ষ থেকে আয়োজিত নয়। ‘অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে দেশে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তার বিরুদ্ধে সুরাটের মহিলারা নিজেরাই এগিয়ে এসেছে। আমরা মনে করি ‘অভিন্ন দেওয়ানি বিধি’র নামে ভারত সরকার শরীয়া আইনে হস্তক্ষেপ করছে।

সূত্র: পার্স টুডে

এফএফ

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ