বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

টাঙ্গাইলে নিহত জঙ্গি আহসান হাবীব মুক্তিযোদ্ধার সন্তান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ahsan-habibআওয়ার ইসলাম: র‍্যাবের অভিযানে টাঙ্গাইলের কাগমারা শহরের মির্জামাঠ এলাকায় নিহত হওয়া আহসান হাবীব (২৫) নওগাঁর রাণীনগর উপজেলা সদরের দক্ষিণ রাজাপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা আলতাফ হোসেনের ছেলে।
এ বিষয়ে জানার পর মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন জানান, আমার দুই সন্তান। মেয়ে বড় ও আহসান হাবীব ছোট। আহসান হাবীব রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে পড়ালেখা করতো। গত ২০১৩ সালে সম্মান তৃতীয় বর্ষের ছাত্র থাকাকালে সে অস্ত্রসহ রাজশাহী শহরের জিরো পয়েন্টে গ্রেফতার হয়। এরপর তাকে জামিনে মুক্ত করার পর থেকে নিরুদ্দেশ হয়ে যায়। আমাদের সঙ্গে দীর্ঘ প্রায় ৩ বছর কোন প্রকার যোগাযোগ ছিল না। এ ব্যাপারে আমি রাজশাহীর বোয়ালিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেছিলাম।
গত মঙ্গলবার আমি র‍্যাব সূত্রের মাধ্যমে জানতে পারি যে গত শনিবার (৮ অক্টোবর) আহসান হাবীবসহ টাঙ্গাইলের কাগমারা শহরের মির্জামাঠ এলাকায় সকালে জঙ্গি সংগঠনের গোপন বৈঠক চলাকালীন সময়ে র‍্যাবের অভিযানে নিহত হয়েছে।
রাণীনগর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. শরীফ হোসেন জানান, আমার বড় ভাই বীর মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন নওগাঁ কোর্টের মুহরি। আমার ভাতিজা আহসান হাবীব খুব মেধাবী ছাত্র ছিল। আমরা কখনো জানতে পারিনি যে আহসান হাবীব নিষিদ্ধ এই জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত হয়ে পড়েছে।
রাণীনগর থানার ওসি মো. মোস্তাফিজুর রহমান আহসান হাবীবের নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ