মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

ভণ্ডপীর ‘হজবাবা’কে অবিলম্বে গ্রেফতার করুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

hajj_babaআওয়ার ইসলাম: ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় নেতা ও ঢাকা জেলা সভাপতি আলহাজ সৈয়দ আলী মোস্তফা ও সেক্রেটারী আলহাজ শাহাদাত হোসেন এক বিবৃতিতে দোহারের ভণ্ডপীর ‘হজ্ববাবা’কে অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্ত শাম্তির দাবি জানিয়েছেন।

এক বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, ভণ্ডপীর হজ্ববাবা মতিউর রহমান সরলমনা মুসলমানদের ঈমান ধ্বংস করে দিচ্ছে। সেই ভণ্ডপীরের আস্তানায় পবিত্র ক্বাবা শরীফের ন্যায় কালো গম্বুজ বানিয়ে তার মুরিদদের আস্তানায়ই পবিত্র হজব্রত পালন করতে বলে এবং পবিত্র হজের তালবিয়াহ লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে তাওয়াফ করায়, যা শিরক ও কুফর। এভাবে মুসলমানের ঈমান ধ্বংস করছে। মুসলমানের ঈমান ও আক্বীদায় আঘাতকারী ভণ্ড মতিউরকে অবিলম্বে গ্রেফতার  করে শাস্তির মুখোমুখি করলে কেউ এভাবে ঈমান হরণের সাহস পাবে না।

তারা বলেন, আল্লাহ, রাসূল সা, ও ইসলামের বিরুদ্ধে কটুক্তিকারী ও অবমাননাকারীদের শাস্তির বিধান থাকলে এভাবে ভণ্ড দেওয়ানবাগী, কুতুববাগী ও মতিউরের মত হজবাবার আগমন ঘটতো না।

আরআর