বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

বদরুলের সর্বোচ্চ শাস্তি দাবি করলেন খাদিজার বাবা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

khadija2আওয়ার ইসলাম: শাবিপ্রবি ছাত্রলীগের নেতা বদরুল আলমের চাপাতির আঘাতে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকা কলেজছাত্রী খাদিজা আক্তার নার্গিসের বাবা মাসুক মিয়া তার মেয়ের ওপর হামলার ঘটনার দ্রুত বিচার ও আসামি বদরুলের সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন। একই সঙ্গে তিনি বলেছেন, আমার মেয়ের মতো এমন বর্বর পরিণতি যেন করো না হয়।

বদরুলের ফাঁসির দাবিতে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে গতকাল শনিবার সন্ধ্যায় তিনি এ দাবি করেন।

কান্নাজড়িত কণ্ঠে মাসুক মিয়া বলেন, আমার মেয়ের মতো আর কোনো মেয়েকে যেন এমন বর্বরতার শিকার না হতে হয়। আর কোনো মায়ের বুক যেন এসব নরপশুদের হাতে খালি না হয়। এ সময় তিনি নিজের মেয়ের জন্য সবার কাছে দোয়া কামনা করেন।

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ