বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

খ্রিস্টানদের জন্য ২ বন্ধুর কুরআন অনুবাদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলাম ও খৃস্টান ধর্মের মিলগুলোকে আলাদা করে পবিত্র কুরআন অনুবাদ করেছেন দুই বন্ধু। সাফি কাসকাস ও ডেভিড হাঙ্গারফোর্ড নামের দুই বন্ধু সম্প্রতি কাজটি করেছে।

তারা জানান, অনুবাদটি খ্রিস্টান এবং মুসলিম ধর্মের মধ্যে মিল আছে এমন বেশ কিছু বিষয়কে চিহ্নিত করতে সমর্থ হয়েছে। যা মানুষকে উপকৃত করবে বলে মনে করেন তারা।

quranইনডিপেন্ডেন্টের এক রিপোর্টে বলা হয়েছে, বাইবেল এবং কুরআনে সমান্তরাল তিন হাজারের মতো বিষয়বস্তু রয়েছে। এই সমান্তরাল বিষয়গুলো অনুবাদ বইটিতে আলাদা করে উল্লেখ করা হয়েছে।

সাফি কাসকাস নামের মুসলিম লেখক বলেন, ‘৯/১১-এর পর পশ্চিমে যে ব্যাপারটি বর্তমান ছিলো তা হলো- মুসলিম এবং তাদের পবিত্র গ্রন্থ কুরআনের প্রতি খ্রিস্টানদের ভয়। এই অনুবাদটি মুসলিম এবং অন্যান্য আরবীয় ধর্মগুলোর অনুসারীদের মধ্যে একটি পূনর্মিলনের মাধ্যমও বটে।

কাসকাস তার খ্রিস্টান বন্ধু ডেভিড হাঙ্গারফোর্ডের সঙ্গে ১০ বছর আগে এই অনুবাদ কার্যক্রম শুরু করেছিলেন। খ্রিস্টানদের মধ্য থেকে ইসলামভীতি দূর করতে কাজ করছে এমন একটি সংগঠন এর তত্ত্বাবধানে ছিলো।

হ্যাঙ্গারফোর্ড বলেন, ‘আমরা আশা করছি অনুবাদটি মানুষকে বোঝাতে সক্ষম হবে ঠিক কোথায় মুসলিম এবং খ্রিস্টানদের মধ্যে পার্থক্য। দেখাবে দুই ধর্মের মধ্যে যে সেতু আছে সেটাকেও।’

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ