মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

শিক্ষার পরিবর্তন হলে জাতির পরিবর্তন হয় - প্রিন্সিপাল হাবীবুর রহমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

mazlisআওয়ার ইসলাম : বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর প্রিন্সিপাল আল্লামা হাবিবুর রহমান বলেছেন, আমাদের দেশ ৪৭ এ একবার ও এ ৭১ দ্বিতীয়বার স্বাধীন হলেও প্রকৃত অর্থে এখনো আমাদের দেশ স্বাধীন হয়নি। আমাদের দেশে যতদিন ব্রিটিশদের প্রণিত আইন চলবে ততদিন আমাদেরকে পরাধীনতার শিকল পরেই থাকতে হবে। এথেকে মুক্ত হতে মুসলমানদেরকে ইসলামী আইনে ফিরে আসতে হবে। তাহলেই ইসলামী শাসন ও শান্তির রাজ কায়েম হবে।

তিনি আরো বলেন, শিক্ষার পরিবর্তন হলে জাতির পরিবর্তন হয়। আদর্শ শিক্ষাব্যবস্থাতেই দেশে আদর্শ নাগরিক তৈরী হয়। ধর্মহীন শিক্ষনীতি, শিক্ষাআইন ও পাঠ্যসূচী বাতিল করে শিক্ষার সকল স্তরে আদর্শ নাগরিক সৃষ্টির উপযোগি গণমুখী ও সার্বজনীন ইসলামী শিক্ষাব্যবস্থাকে বাধ্যতামূলক করতে হবে। তাহলেই দেশে ইসলামী অনুশাসন প্রতিষ্ঠিত হবে এবং সন্ত্রাস ও নৈরাজ্য বন্ধ হবে।

আজ শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় সদস্য সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মাহফুজুল হক বলেন, শিক্ষা মন্ত্রণালয় কওমী শিক্ষার স্বীকৃতির বিষয়ে উলামায়ে কেরামের উপর বিতর্কিত কমিটি চাপিয়ে দিয়ে বিভ্রান্তিকর সৃষ্টি করে উলামায়ে কেরামের মধ্যে অনৈক্যের পরিবেশ তৈরীর মাধ্যমে ধর্মহীন শিক্ষানীতি, শিক্ষাআইন ও পাঠ্যসূচী বহাল রাখার অপকৌশল গ্রহণ করেছে বলে মনে হচ্ছে। সরকারে মধ্যে থাকা নাস্তিক ও বিধর্মীদের একটি মহল এদেশের মুসলমান জনগোষ্ঠীর উপর ধর্মহীন সিলেবাস চাপিয়ে দিয়ে জাতিকে ধর্মহীন করার চক্রান্ত বাস্তবায়নে উঠে পড়ে লেগেছে। এমতাবস্থায় উলামায়ে কেরামকে অত্যন্ত সচেতন থেকে ঐক্যবদ্ধভাবে এই চক্রান্ত প্রতিহত করতে আন্দোলন গড়ে তুলতে হবে।

সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ হারুনুর রশিদের সভাপতিত্বে ও সেক্রেটারী জেনারেল আব্দুর রহিম সাঈদের পরিচালনায় সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামিয়া মুহাম্মদিয়ার প্রিন্সিপাল মাওলানা আবুল কালাম, বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমীর মাওলানা রেজাউল করিম জালালী, মহাসচিব মাওলানা মাহফুজুল হক, যুগ্ম মহাসচিব মাওলানা জাললুদ্দীন আহমদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা কুরবান আলী প্রমুখ।

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ