মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

১৯তম সার্ক সম্মেলন স্থগিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

sarkআওয়ার ইসলাম : পাকিস্তানের ইসলামবাদে অনুষ্ঠিতব্য সার্কের ১৯তম সম্মেলন স্থগিত করা হয়েছে। এর আগে ১৯তম সার্ক সম্মেলন বর্জন করার ঘোষণা দিয়েছিলো ভারত। ভারতের ওই ঘোষণার পরপরই আরো তিন দেশ আফগানিস্তান, বাংলাদেশ এবং ভুটানও জানিয়েছে, তারাও ওই সম্মেলনে অংশ নেবে না।  তিন দেশের সার্ক সম্মেলন বর্জনের ঘোষণার পরই সার্ক সম্মেলন স্থগিত করা হয়েছে।

কাশ্মিরের উরি সেনা ঘাঁটিতে হামলায় ১৮ সেনা নিহত হওয়ার পর থেকে ভারত এবং পাকিস্থানের মধ্যে মারাত্মক অস্থিতিশীল অবস্থা বিরাজ করছে। তারই সূত্র ধরে এর আগে ভারত ঘোষণা দিয়েছিল তারা আন্তর্জাতিক অঙ্গনে পাকিস্তানকে এক ঘরে করে ফেলবে। সেই পথেই এগিয়ে সার্ক সম্মেলন বাতিল করেছে ভারত।

মঙ্গলবার সার্কের সভাপতি দেশ নেপালের কাছে সার্ক সম্মেলন বর্জনের কথা জানিয়েছে ভারত। এ বিষয়টি নিশ্চিত করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। প্রসঙ্গত, সার্কের অন্তর্ভূক্ত দেশগুলোর মধ্যে কোনো একটি দেশ সম্মেলন বর্জনের ঘোষণা করলেই সার্ক সম্মেলন বাতিল বা স্থগিত করা হয়।

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ