বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

করাচি বন্দরে ৪ ইরানি যুদ্ধজাহাজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

iraniআওয়ার ইসলাম: শান্তি ও বন্ধুত্বের বার্তা পৌঁছে দিতে মঙ্গলবার পাকিস্তানের করাচি বন্দরে ভিড়েছে ইরানের একটি নৌবহর। পাকিস্তান নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা কমোডর মুশতাক ইরানের চার যুদ্ধজাহাজকে স্বাগত জানান। ইরানি নৌবহরে লাওয়ান, খাঞ্জা, ফালাখান ও কোনারাক নামের যুদ্ধজাহাজ রয়েছে। এর মধ্যে ‘লাওয়ান’ যুদ্ধজাহাজে রয়েছে একটি সামরিক হেলিকপ্টার।

এর আগে, “পাকিস্তানি নৌবাহিনীর এক শীর্ষ কর্মকর্তারা বলেছিলেন, কয়েক দিনের মধ্যেই শুভেচ্ছা সফরে করাচি বন্দরে ইরানি যুদ্ধজাহাজের আগমন ঘটবে এবং সেজন্য পাক নৌবাহিনী সাগ্রহে অপেক্ষা করছে।”

ইরান-ইরাক যুদ্ধের বার্ষিকীতে ‘পবিত্র প্রতিরক্ষা সপ্তাহ’ স্মরণে ইসলামাবাদে ইরানি দূতাবাস এক অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানের ফাঁকে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনাকে দেয়া এক সাক্ষাৎকারে ভাইস অ্যাডমিরাল সোহাইল মাসুদ জানিয়েছিলেন, কয়েক দিনের মধ্যেই ইরানি সামরিক বাহিনীর চারটি যুদ্ধজাহাজ করাচি বন্দরে আসছে।

সেসময় তিনি বলেছিলেন, “আমাদের একটা ব্যবস্থা হচ্ছে যে, যখন ইরানের নৌবাহিনী পাকিস্তানে আসে বা আমরা ইরানে যাই তখন আমাদের একটা মহড়া থাকে। আমরা খুবই আগ্রহ সহকারে এর জন্য অপেক্ষা করছি। পাকিস্তান এবং ইরানের নৌবাহিনী শুভেচ্ছা ও অভিজ্ঞতা বিনিময়ের জন্য নিয়মিত একে অপরের বন্দরে সফর করে থাকে।”

আরআর

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ