মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

ইসলাম নিয়ে ব্যঙ্গাত্মক কার্টুন প্রকাশ; লেখককে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

nahedআওয়ার ইসলাম: নাহেদ হাত্তার নামের জর্ডানের এক প্রখ্যাত লেখককে গুলি করে হত্যা করা হয়েছে। রোববার আদালত প্রাঙ্গণে অজ্ঞাত বন্দুকধারীরা তাকে লক্ষ করে গুলি চালায়। অভিযোগ রয়েছে তিনি ইসলাম সম্পর্কে আপত্তিকর কার্টুন প্রকাশ করেছিলেন। খবর বিবিসির

প্রত্যক্ষদর্শী একজনের বরাত দিয়ে বার্তা সংস্থা এপি জানিয়েছে, দুই ভাই ও এক বন্ধুকে নিয়ে সুপ্রিমকোর্টে ঢোকার আগে বন্দুকধারী খুব কাছ থেকে নাহেদকে উদ্দেশ্য করে ৭টি গুলি ছোড়ে। এর ৩টি তার শরীরে বিদ্ধ হয়। ঘটনার সাথে সাথেই তার ভাইয়েরা বন্দুকধারীকে পালাতে যাওয়ার পথে ধরে ফেলে এবং পুলিশে দেয়। এখন পর্যন্ত বন্দুকধারীর নির্দিষ্ট পরিচয় পাওয়া যায়নি।

৫৬ বছর বয়সী নাহেদ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ইসলাম নিয়ে ব্যঙ্গাত্মক কার্টুন শেয়ার করায় গত আগস্টে গ্রেফতার হয়েছিলেন। কার্টুনের বিষয়বস্তু ছিল- স্বর্গে দাঁড়িওয়ালা এক লোক দুই নারী নিয়ে বিছানায় শুয়ে ধূমপান করছে এবং ঈশ্বরকে তার জন্য মদ ও বাদাম আনতে বলছে।

সেক্যুলার এই খ্রিস্টান লেখকের দাবি ছিল- আক্রমণের উদ্দেশ্যে নয়, বরং ইসলামি কট্টোর মৌলবাদীদের স্বর্গ নিয়ে ভাবনার বিষয়টিই তুলে ধরেছিলেন কার্টুনে। কিন্তু কর্তৃপক্ষ বলেছে, ঐ কার্টুন শেয়ার করে তিনি দেশটির আইন লঙ্ঘন করেছেন।

আরআর