মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

হজ থেকে ফিরলেন খালেদা; নেতাকর্মীদের সংবর্ধনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

khaleda6আওয়ার ইসলাম: হজ পালনে ১৫ দিনের সৌদি সফর শেষে দেশে ফিরেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বৃহস্পতিবার বিকেলে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামলে নেতাকর্মীরা তাকে গণসংবর্ধনা দেয়।

খালেদাকে বহনকারী নিশান পেট্রোল গাড়িটি বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ সড়ক দিয়ে বেরিয়ে আসার পথে উপস্থিত নেতাকর্মীরা পুলিশ ব্যারিকেডের ভেতরে অবস্থান নিয়েই খালেদা জিয়াকে শুভেচ্ছা জানান।  এ সময় ‘রাজপথ ছাড়ি নাই, খালেদা জিয়ার ভয় নাই’ স্লোগানে শোনা যায় কর্মীদের মুখে।

এছাড়া বিএনপির কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক বৃহস্পতিবার দুপুর থেকে দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা খালেদা জিয়া এবং তারেক রহমানের ছবি, ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড হাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আশপাশে খন্ড খন্ড মিছিলে জড়ো হয়। উদ্দেশ্য তাদের প্রিয় নেত্রীকে কাছ থেকে দেখা এবং শুভেচ্ছা জানানো।

সৌদি বাদশা সালমান বিন আবদুল আজিজ আল সৌদের আমন্ত্রণে গত ৭ সেপ্টেম্বর হজ পালনের উদ্দেশ্য সৌদি আরব যান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

খালেদা জিয়ার সফরসঙ্গী হিসেবে ছিলেন চেয়ারপারসনের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত এনামুল হক চৌধুরী, বিএনপির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শরীফ শাহ কামাল তাজ, খালেদা জিয়ার একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার, ব্যক্তিগত আলোকচিত্র শিল্পী নুরুদ্দীন আহমেদ এবং গৃহপরিচারিকা ফাতেমা প্রমুখ।

আজ খালেদা জিয়াকে শুভেচ্ছা জানাতে বিমানবন্দরে উপস্থিত হন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য  মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী,ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, মোহাম্মদ শাহজাহান, নিতাই রায় চৌধুরী,আব্দুল আউয়াল মিন্টু, ডা.এ জেড এম জাহিদ হোসেন, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, শ্যামা ওবায়েদসহ বিএনপির কেন্দ্রীয় নেতা মিজানুর রহমান মিনু, আব্দুস সালাম আজাদ,আবু সাঈদ খোকন, নূরে আরা সাফা, শিরিন সুলতানা, শহীদুল ইসলাম বাবুল, কাজী আবুল বাশার, আমিনুল ইসলাম, আমিনুল হক, নুরুল ইসলাম নয়ন, সুলতানা আহমেদ,সাহানা আক্তার সানু ও রাজীব আহসান প্রমুখ।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ