সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
পাঁচ বছরে মদিনা জিয়ারত করলেন সাড়ে ১২ কোটি ওমরাহ যাত্রী বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে চট্টগ্রামে গেলেন আমিরে মজলিস ইসলামাবাদে শীর্ষ আলেমদের সম্মেলনে মুসলিম ঐক্যের ওপর গুরুত্বারোপ যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর  কুমিল্লা জেলার দ্বীনিয়াত মুআল্লিম জোড় সম্পন্ন কেন্দ্রীয় নূরানী তালীমুল কুরআন মাদরাসার উস্তাদ আব্দুল জলিলের ইন্তেকাল ইউরোপে তীব্র তাপপ্রবাহে এক সপ্তাহে ১০ হাজার মৃত্যু বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা নিয়ে পাশে থাকার আহ্বান জাতীয় ইমাম পরিষদের

কাশ্মিরে গেরিলাদের সাথে বন্দুকযুদ্ধে ১ পুলিশ নিহত, আহত ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

kashmirআওয়ার ইসলাম : ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের পুঞ্চ জেলায় নিরাপত্তা বাহিনী ও গেরিলাদের মধ্যে সংঘর্ষে সন্দীপ কুমার নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। এ ছাড়া, পুলিশের এক সাব-ইন্সপেক্টর এবং এক বেসামরিক ব্যক্তি আহত হয়েছেন।

আজ রোববার সকালে দু পক্ষের মধ্যে তুমুল বন্দুকযুদ্ধ শুরু হলে ওই হতাহতের ঘটনা ঘটে। সংঘর্ষে আহত সাব-ইন্সপেক্টর মঞ্জুর আহমেদ এবং এক বেসামরিক ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

একটি সূত্রে প্রকাশ, গেরিলারা পুঞ্চের নির্মাণাধীন মিনি সচিবালয় এবং এক স্থানীয় ব্যক্তির বাড়িতে লুকিয়ে রয়েছে, সেখান থেকে তাদের পাকড়াও করার চেষ্টা চলছে। গোটা এলাকা ঘিরে ফেলে সেনাবাহিনী স্থানীয় লোকজনদের অন্যত্র সরিয়ে দিয়ে তল্লাশি শুরু করে সেখানে ঢোকার চেষ্টা করছে। মোট কতজন গেরিলা পুলিশের ওপর হামলা চালিয়েছে তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়।

পুলিশ সূত্র বলছে, এক সঙ্গে কয়েকটি জায়গা থেকে গুলিবর্ষণ করা হচ্ছে। ঘটনাস্থল থেকে মাত্র ২০০ মিটার দূরে আর্মি ব্রিগেড হেড কোয়াটার। সেনাবাহিনীর ব্রিগেড সদর দফতরই গেরিলাদের টার্গেট ছিল বলে পুলিশ মনে করছে।

গেরিলাদের ঢুকে পড়েছে এমন খবর পাওয়ার পর তল্লাশি অভিযান শুরু হলে গেরিলারা গুলিবর্ষণ করা শুরু করে।

সূত্র : পার্স টুডেে

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ