বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

কাল হজ : মিনায় পৌঁছেছেন হাজিরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

0urislam-minaআওয়ার ইসলাম : মিনায় পৌঁছেছেন হাজিরা। এর মাধ্যমেই শুরু হয়েছে হজের আনুষ্ঠানিকতা। মিনায় হাজিরা আজ পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবেন এবং রবিবার সকাল পর্যন্ত অবস্থান করবেন।

কাল রবিবার পবিত্র হজ। ফজরের পর হাজিরা আরাফাতের উদ্দেশে যাত্রা করবেন। আরাফাতে হজের খুতবা শুনবেন। রাতে মুজদালিফার খোলা আকাশের নিচে রাত্রিযাপন করবেন।

সোমবার সকালে সূর্যোদয়ের পর দুপুরের আগে শয়তানকে উদ্দেশ্য করে পাথর নিক্ষেপ করবেন। এরপর মাথা মুণ্ডন করে এহরাম খুলে ফেলবেন এবং পশু কোরবানি করবেন তারা। এভাবে সম্পন্ন হবে হজের গোটা আনুষ্ঠানিকতা।

প্রত্যেক হজযাত্রীকে নিজ নিজ মোয়াল্লেম কার্যালয় থেকে গাইডের মাধ্যমে মিনা, মুজদালিফা, আরাফাতে গমন, অবস্থান, শয়তানকে পাথর নিক্ষেপ, কোরবানির নিয়মকানুন সবকিছু আগেভাগেই জানিয়ে দেয়া হয়।

এরপর যেসব হাজি পূর্বে মদিনায় যাননি তারা মদিনায় যাবেন।

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ