মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

একজন ইমামের দায়-দায়িত্ব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

0urislam-imamড. মাওলানা মুহাম্মদ শামসুল হক সিদ্দিক

এক. ব্যক্তিগত দায়-দায়িত্ব : ব্যক্তিগত দায়-দায়িত্বের শুরুতেই আসে একজন ইমামের অধ্যয়ন, মুতালায়া, ও পড়া-শোনা করার বিষয়টি; কেননা ইমাম হচ্ছেন নিদেনপক্ষে ধর্মীয় নেতা_ বর্তমান প্রেক্ষাপটে সামাজিক নেতা নাই বা বললাম _ আর একজন নেতাকে তার নিজস্ব বলয়ে যথার্থ যোগ্যতার প্রমাণ রাখা খুবই জরুরি। একজন ইমামের অধ্যয়ন-পঠনের আকার প্রকৃতি কী হবে তা ইমামের দায়িত্ব ও কর্তব্যের বলয় নির্ধারণের পর পরিষ্কার হয়ে যাবে বলে আশা রাখি। তবু এখানে, এ-সংক্রান্ত একটা প্রাথমিক ছক আঁকা যায়। আর তা হল নিম্নরূপ:

১. নামাজের মাসআলা-মাসায়েল বিষয়ে যথেষ্ট পরিমাণ জ্ঞানার্জন। এ ক্ষেত্রে বিভিন্ন হাদিসগ্রন্থ ও ফেকার কিতাবসমূহের সালাত অধ্যায় রপ্ত করে রাখা জরুরি। নামাজ বিষয়ক জ্ঞানের প্রবাহ ধরে রাখার জন্য মাঝে মাঝে এসব অধ্যায় মুতালাআ-অধ্যয়ন আবশ্যক বলে মনে করি। তাছাড়াও বিশেষভাবে রচিত নামাজ বিষয়ক গ্রন্থগুলোও সংগ্রহে রাখা প্রয়োজন।

২. নামাজের হুকুম আহকাম মাসায়েল বিষয়ক জ্ঞানার্জনের পাশাপাশি ইসলামের সামগ্রিক জীবনাচার, পথ ও পদ্ধতি, বিধি-বিধান সম্পর্কে যথেষ্ট পরিমাণ অধ্যয়ন করা একজন ইমামের জন্য আবশ্যক বলে মনে করি; কেননা একজন ইমামের দায়-দায়িত্ব কেবল ইমামতিতেই শেষ হয়ে যায় না, তাকে বরং মুখোমুখি হতে হয় নানাধর্মী প্রশ্নের, যার শরিয়তসিদ্ধ উপযুক্ত সমাধান বের করা অতীব জরুরি।

৩. আমল আখলাকে দৃঢ়তা আনার জন্য প্রতিদিনই তাফসিরসহ আল কুরআনুল কারিম সাধ্যমত অধ্যয়ন, রিয়াজুসসালেহীন ও অন্যান্য হাদিসগ্রন্থসমূহ থেকে প্রতিদিনই দুএকটি হাদিস অধ্যয়ন করা ইমামদের জন্য আবশ্যক বলে মনে করি।
ব্যক্তিত্বগঠন বিষয়ক নানামুখী বইপুস্তক ও গবেষণা সংগ্রহে রাখা ও অধ্যয়ন করাও ইমামদের জন্য জরুরি বলে মনে করি। এ ক্ষেত্রে নিম্নবর্ণিত বিষয়গুলোর প্রতি বিশেষভাবে গুরুত্ব দেয়া যেতে পারে।

৪. জীবনে সফলতা অর্জন কীভাবে সম্ভব এ বিষয়ে গবেষণাধর্মী ও উৎসাহবেঞ্জক বইপুস্তক অধ্যয়ন করা প্রয়োজন। এ ক্ষেত্রে ড. আয়েজ আল কারনীর ( لا تحزن (,مفتاح النجاح) ) মাওলানা ওয়াহিদুদ্দিন খানের (زار حيات) এবং ডেল কার্নেগির রচনাসমগ্র বিশেষভাবে অধ্যায়নের পরামর্শ দিচ্ছি।

৫. সময় নিয়ন্ত্রণের কৌশল বিষয়ক বইপুস্তক অধ্যয়ন করা আবশ্যক; কেননা একজন ইমামের প্রতিটি মুহূর্ত সৃজনশীল ও গঠনমূলক কাজে ব্যয় হতে হবে। শুধু জীবিকানির্বাহ নয়, বরং ইসলাম, সমাজ, দেশ ও জাতি