মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

’নামাজের সময় গান বাজনা বন্ধ রাখতে হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

sylhetইমদাদুল হক; সিলেট

নামাজের সময় দেশের সকল মসজিদের সন্নিকটবর্তী এলাকায় গান-বাজনা বন্ধ এবং সিলেট নগরীর ঘাসিটুলার ঐতিহ্যবাহী জামে মসজিদের জায়গা ভূমিখেকোদের হাত থেকে রক্ষা, তারাপুর চা-বাগান মসজিদ রক্ষার দাবিতে বুধবার (৭ সেপ্টেম্বর) বাদ আসর নগরীর কোর্ট পয়েন্টে মাদানী কাফেলা বাংলাদেশ সিলেট জেলা শাখার উদ্যোগে এক মানববন্ধন কর্মসুচি পালিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, যে দেশের শতকরা নব্বই ভাগ নাগরিক মুসলমান, দেশের রাষ্ট্রধর্ম ইসলাম, যে দেশের রাষ্ট্রপ্রধান, প্রধানমন্ত্রী, বিরোধী দিলীয় নেত্রী পবিত্র ইসলাম ধর্মের অনুসারী সেই দেশের মুসলমানদের ধর্মীয় বিধান নামাজ আদায়ের সময় প্রতিটি মসজিদে পর্যাপ্ত নিরাপত্তা ও সুযোগ সুবিধা প্রদান করা সরকারের দায়িত্ব। নামাজের সময় অফিস-আদালতে বিরতি ঘোষণা করা এবং নির্বিগ্নে মসজিদে নামাজ আদায়ের ব্যবস্থা করতে হবে। দেশের যে সমস্ত এলাকায় মসজিদের পাশাপাশি মন্দির-গির্জা রয়েছে এসব মসজিদে ইবাদাতকালীন সময়ে উচ্চ আওয়াজে গান-বাদ্যযন্ত্র বাজানো নিষিদ্ধ করতে হবে।

এসময় নগরীর ঘাসিটুলা ও তারাপুর চা-বাগান এলাকায় প্রতিষ্ঠিত মসজিদ এবং মসজিদ দু'টির সম্পদ রক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য সরকারের প্রতি আহবান জানানো হয়।

বক্তারা আরো বলেন, আমরা চাই এদেশে সকল ধর্মের অনুসারীগণ সুষ্টভাবে নিজ নিজ ধর্ম-কর্ম পালন করুক। ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার জন্য প্রশাসনের পাশাপাশী সর্বস্থরের জনগনের প্রতি আহবান জানাচ্ছি। সিলেটকে বাংলাদেশের আধ্যাত্মিক রাজধানী বলা হয়। হযরত শাহজালাল, শাহপরান (র) সহ ৩৬০ আউলিয়া সকল ধর্মের অনুসারীগণের কাছে শ্রদ্ধেয় বলে গন্য করা হয়। কিন্তু সম্প্রতি কাজল শাহে পবিত্র জুময়ার নাজাজের সময় পার্শবর্তী (ইন্টারন্যাশানাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস) ইসকন বা হরেকৃষ্ণ আন্দোলন নামীয় হিন্দু ভক্তরা উচ্চ আওয়াজে বাদ্যযন্ত্র বাজানোকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা দু:খজনক। আধ্যাত্মিক রাজধানীতে জুম্মার নামাজে ব্যাঘাত সৃষ্টিকরা অত্যন্ত ঘৃন্যকাজ। যারা মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়েছে তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানাচ্ছি।

মানববন্ধনে বক্তব্য রাখেন, জামিয়া দারুল কোরআন সিলেটের শায়খুল হাদীস মাওলানা আতাউর রহমান, শাহজালাল ঐতিহ্যসংরক্ষণ কমিটির সদস্য à¦