মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

জামায়াতের আধাবেলা হরতাল চলছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

29666_jamatআওয়ার ইসলাম: মানবতাবিরোধী অপরাধে জামায়াতে ইসলামীর নেতা মীর কাসেম আলীর মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার প্রতিবাদে দলটির ডাকা দেশব্যাপী আট ঘণ্টার হরতাল চলছে।

আজ সোমবার সকাল ৬টা থেকে শুরু হওয়া এ হরতাল চলবে দুপুর ২টা পর্যন্ত।

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে গত শনিবার রাত ১০টা ৩৫ মিনিটে মীর কাসেম আলীকে ফাঁসি দিয়ে তাঁর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। এতে জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান এক বিবৃতিতে এ হরতালের ঘোষণা দেন।

জামায়াতের ডাকা এ হরতালে রাজধানীতে তেমন কোনো প্রভাব পড়েনি। সকালে এ প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো ধরনের পিকেটিংয়ের খবর পাওয়া যায়নি।

হরতাল উপলক্ষে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। সরেজমিনে দেখা যায়, রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা, বিভিন্ন মোড় ও  বাসস্টপেজে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ