মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

ঝিনাইদহে নগদ টাকা ও স্বর্ণালঙ্করসহ ৮ লাখ টাকার মালমাল চুরি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

Untitlenvd-1 copy

খলিদ হাসান, ঝিনাইদহ প্রতিনিধি ;

ঝিনাইদহের কালীগঞ্জে বাসা বাড়ি থেকে নগদ ৩ লাখ টাকা, ১০ ভরি স্বর্ণালঙ্কার, মোবাইল ফোন, ব্যবসা প্রতিষ্ঠানের চাবিসহ প্রায় ৮ লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার গভীর রাতের কোন এক সময় কালীগঞ্জ উপজেলার পৌরসভাধীন কলেজ পাড়া এলাকার পল্লাদ মন্ডলের বাড়িতে এ দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে। পল্লাদ মৃত পরিতষ মন্ডলের ছেলে।

পল্লাদ মন্ডল জানান, গভীর রাতের কোন এক সময় দুর্বৃত্তরা বাড়ির পিছনের দরজা ভেঙে ঘরে প্রবেশ করে আলমারিতে রাখা ব্যবসার নগত ৩ লাখ টাকা, স্ত্রী ও মায়ের ব্যবহৃত ১০ ভরি সোনার গহনা, মোবাইল ফোন ও ব্যবসা প্রতিষ্ঠানের চাবি নিয়ে যায়। আওয়ার ইসলাম প্রতিনিধিকে তনি বলেন, এ ঘটনায় আমি সর্বশান্ত হয়ে গেছি।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, এ ব্যপারে থানায় কোন অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হবে।

এফএফ