মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

আগামীকাল বেফাকের জঙ্গিবিরোধী মানববন্ধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

005 copy

আওয়ার ইসলাম : ঢাকা মহানগরীতে আগামীকাল বৃহস্পতিবার সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে নগরব্যাপী মানববন্ধন কর্মসূচি ঘোষণা করেছে বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ

গত শনিবার যাত্রাবাড়ীর বেফাক কার্যালয়ে মাওলানা নূর হোছাইন কাসেমীর সভাপতিত্বে নির্বাহী কমিটির এক সভায় এই কর্মসূচি ঘোষণা করা হয়। ওই সভায় নূর হোছাইন কাসেমীকে আহ্বায়ক করে একটি কর্মসূচি বাস্তবায়ন কমিটিও গঠন করা হয়েছে।

সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে ঘোষিত এই মানববন্ধন ঢাকা মহানগরীর ৯টি পয়েন্টে পালিত হওয়ার কথা রয়েছে। পয়েন্টগুলোর হচ্ছে—সদরঘাট টু জিরো পয়েন্ট, জিরো পয়েন্ট টু কাকরাইল মোড়, কাকরাইল মোড় টু মালিবাগ রেল ক্রসিং, মালিবাগ রেলক্রসিং টু রামপুরা ব্রিজ, রামপুরা ব্রীজ টু নতুন বাজার, নতুনবাজার টু কুড়িল বিশ্বরোড, কুড়িল বিশ্বরোড টু এয়ারপোর্ট, এয়ারপোর্ট টু আব্দুল্লাহপুর, আব্দুল্লাহপুর টু জয়দেবপুর চৌরাস্তা।

আগামীকাল সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত উল্লেখিত নয়টি পয়েন্টে এই মানববন্ধন কর্মসূচি পালিত হবে।

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ