সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭ ‎অতিবৃষ্টি হলে যে দোয়া পড়বেন বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সরকারি সহায়তা দেওয়া হবে: প্রতিমন্ত্রী অমিত বন্যার্তদের পাশে ইসলামী আন্দোলন, চলছে ত্রাণ ও উদ্ধার তৎপরতা

জামিন পেলেন শফিক রেহমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যাচেষ্টার অভিযোগে দায়েরকৃত মামলায় সাংবাদিক শফিক রেহমানকে শর্তসাপেক্ষে তিনমাসের জামিন দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। প্রধান বিচরাপতি এস কে সিনহার ‍নেতৃত্বাধীন আপিল বিভাগের পাঁচ বিচারপতির বেঞ্চ বুধবার এই আদেশ দেয়।

আদেশে বলা হয়েছে, পাসপোর্ট আদালতে দাখিল করলেও তার জামিননামা (বেলবন্ড) মঞ্জুর করতে বলা হয়েছে।

আজ বুধবার জামিন আবেদনের ওপর পূর্ণাঙ্গ শুনানি গ্রহণ করে আপিল বিভাগ। শফিক রেহমানের পক্ষে সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট খন্দকার মাহববুব হোসনে, এ জে মোহাম্মদ আলী ও রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম শুনানি করেন। শুনানি শেষে আপিল বিভাগ জামিন মঞ্জুর করেন।

এই জামিন মঞ্জুরের ফলে তার মুক্তিতে আইনগত কোনো বাধা নেই।

উল্লেখ্য, শফিক রেহমানকে চলতি বছরের ১৬ই এপ্রিল তার বাড়ি থেকে আটক করা হয়।

এজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ