মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

ঈদে ২৩ হাজার কোটি টাকার নতুন নোট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ ব্যাংক ২৩ হাজার কোটি টাকার নতুন নোট ছাড়বে বাজারে । বাংলাদেশ ব্যাংকের মতিঝিলিসহ বিভিন্ন শাখা অফিসের পাশাপাশি বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের ১৪টি শাখা থেকে নোট বদলে নিতে পারবেন সাধারণ মানুষ। নতুন টাকার এসব নোট আগামীকাল বৃহস্পতিবার থেকে আগামী ৮ সেপ্টেম্বর পর্যন্ত পাওয়া যাবে।

বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ের নিচে মতিঝিল অফিস থেকে ফিঙ্গার প্রিন্ট নিয়ে নতুন নোট বিনিময় করা হবে। এছাড়া সারাদেশে বাংলাদেশ ব্যাংকের শাখা অফিস ও বিভাগীয় শহরের একটি বাণিজ্যিক ব্যাংকের শাখার মাধ্যমে নতুন নোট বিনিময় করা হবে। আর ঢাকার মধ্যে ৮টি শাখার মাধ্যমে ১০, ২০ ও ৫০ টাকার একটি করে প্যাকেট নিতে পারবেন একজন গ্রাহক। এই শাখাগুলো হলো, ন্যাশনাল ব্যাংকের যাত্রাবাড়ি শাখা, অগ্রণী ব্যাংকের এলিফ্যান্ট রোড শাখা, সোশ্যাল ইসলামী ব্যাংকের বসুন্ধরা সিটি (পান্থপথ) শাখা, ব্যাংক এশিয়ার ধানমন্ডি শাখা, ঢাকা ব্যাংকের উত্তরা শাখা, জনতা ব্যাংকের আব্দুল গণি রোড শাখা, সিটি ব্যাংকের মিরপুর শাখা ও শাহজালাল ইসলামী ব্যাংকের মালিবাগ চৌধুরীপাড়া শাখা।

এছাড়া অন্য ৬টি শাখার মাধ্যমে ১০০, ৫০০ ও ১০০০ টাকার নতুন নোট বিনিময় করা যাবে। এই শাখাগুলো হলো মার্কেন্টাইল ব্যাংকের বনানী শাখা, সোনালী ব্যাংকের রমনা শাখা, ওয়ান ব্যাংকের বাসাবো শাখা, আইএফআইসি ব্যাংকের গুলশান শাখা, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের মোহাম্মদপুর শাখা ও রূপালী ব্যাংকের মহাখালী শাখা। তবে ১, ২ ও ৫ টাকার কয়েন চাহিদা মাফিক পাওয়া গেলেও এবার ২ ও ৫ টাকার নোট বিনিময় করা হচ্ছে না।

এজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ