সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর  কুমিল্লা জেলার দ্বীনিয়াত মুআল্লিম জোড় সম্পন্ন কেন্দ্রীয় নূরানী তালীমুল কুরআন মাদরাসার উস্তাদ আব্দুল জলিলের ইন্তেকাল ইউরোপে তীব্র তাপপ্রবাহে এক সপ্তাহে ১০ হাজার মৃত্যু বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা নিয়ে পাশে থাকার আহ্বান জাতীয় ইমাম পরিষদের ‘বিএনপির সঙ্গে সমঝোতা ছিল দেশের স্বার্থে, পদ-পদবি পাওয়ার জন্য নয়’ সন্ধ্যার মধ্যে ১৯ জেলায় ঝড়ের শঙ্কা  মুসলিম আন্দালুসের কৃষি বিপ্লব: স্বর্ণযুগের গৌরবগাথা

লিবিয়ার উপকূলে সাড়ে ছয় হাজার অভিবাসী উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যুদ্ধবিধ্বস্ত লিবিয়ার উপকূল থেকে প্রায় সাড়ে ছয় হাজার অভিবাসী প্রত্যাশীকে উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার ইতালির উপকূল রক্ষী বাহিনী কোস্টগার্ড জানিয়েছে, সাম্প্রতিক সময়ে এটিই সবচেয়ে বড় উদ্ধার অভিযান।

বার্তা সংস্থা এপির বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, এই অভিবাসীরা মূলত এসেছে ইরিত্রিয়া ও সোমলিয়া থেকে। ৪০টি পৃথক স্থানে অভিযান চালিয়ে এদের উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ইতালির কোস্টগার্ড।

লিবিয়ার উপকূলীয় শহর সাবরাথা থেকে ২০ কিলোমিটার দূরে সমুদ্রে এসব অভিযান চালানো হয়। ছোট ছোট নৌকায় করে অভিবাসীরা এসেছিলেন। এদের মধ্যে নারী ও শিশু রয়েছে। ইউরোপে যাওয়ার জন্য যুদ্ধবিধ্বস্ত লিবিয়া মানবপাচারকারীদের জন্য অন্যতম পথে পরিণত হয়েছে।

বিবিসির একটি ভিডিও চিত্রে দেখা যায়, একটি ছোট নৌকায় গাদাগাদি করে অবস্থান করছেন অভিবাসীরা। নৌকা থেকে কোলের শিশুদের উদ্ধার করছেন কোস্টগার্ড সদস্যরা। এ সময় অভিবাসীরা পানিতে ঝাঁপিয়ে পড়ে উদ্ধারকারী নৌকায় উঠার চেষ্টা করছেন।

ইউরোপীয় ইউনিয়ন সীমান্ত সংস্থা ফ্রন্টেক্স, বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) প্রো-অ্যাকটিভ ওপেন আর্মস এবং মেডিসিন সানস ফ্রন্টিয়ার্স এ উদ্ধার অভিযানে অংশ নেয়।
গত রোববার একই এলাকা থেকে আরো এক হাজার একশর বেশি অভিবাসীকে উদ্ধার করা হয়েছিল।

গত বছর ১০ লাখের বেশি মানুষ অভিবাসী হয়ে ইউরোপে আসে।  যাদের অধিকাংশই গৃহযুদ্ধ কবলিত সিরিয়ার অধিবাসী। এদের সামাল দিতে গিয়ে ইউরোপের বিভিন্ন দেশকে হিমসিম খেতে হয়।

সূত্র: এনটিভি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ