বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬ ।। ১২ ভাদ্র ১৪৩৩ ।। ১৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
পুকুরে গোসলে নেমে প্রাণ গেল দুই মাদরাসা ছাত্রের দুই হিন্দু অনাথ ভাইকে মানুষ করে বিয়ে দিলেন মুসলিম দম্পতি বিজয় দিবসে ৮ হাজার ২৯৯ বন্দিকে মুক্তি দিলো তালেবান সরকার ইউপি নির্বাচনে ফের চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন রফিকুজ্জামান অনু নূরানী তালীমুল কুরআন বোর্ডের মুয়াল্লিম প্রশিক্ষণ কোর্সে ভর্তি চলছে জাতীয় সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ফুটপাত দখল করে ব্যবসা নয়, নির্দেশনা না মানলে কঠোর ব্যবস্থা: ডিএসসিসি স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে উত্তপ্ত সংসদ মাছ ধরতে গিয়ে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু ‘জাতিসংঘ সভাপতির পদ কোনো এক দেশের স্বার্থে ব্যবহারের সুযোগ নেই’ 

বাংলাদেশি ৯ নারীর অনন্য রেকর্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

9 womenআওয়ার ইসলাম: জেলা প্রশাসক হিসেবে একদিনেই চার জেলায় নিয়োগ পেলেন ৪ নারী। ৬৪ জেলার মধ্যে এখন নারী জেলা প্রশাসক হলেন ৯জন। জেলা প্রশাসক হিসেবে এর আগে একসঙ্গে এত নারী কখনো কাজ করেননি বলেই দাবি করেছে সংশ্লিষ্ট সূত্রগুলো। ফলে এই ৯জন নারী জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করে বাংলাদেশের ইতিহাসে অনন্য রেকর্ড গড়লেন।

নারীর ক্ষমতায়নে বাংলাদেশ এগিয়ে। প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেতা, জাতীয় সংসদের স্পিকার- তিনজনই নারী। ফলে নারীর ক্ষমতায়নে আরো বেশি তৎপর হচ্ছে সরকার। এরই অংশ হিসেবে প্রশাসনিক ক্ষেত্রেও নারীদের ক্ষমতায়ন করা হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বাংলাদেশের প্রথম নারী জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছিলেন রাজিয়া বেগম। এরপর বিভিন্ন সময়ে জেলা প্রশাসক হিসেবে নারীরা নিয়োগ পেয়েছেন।

গত ২৩ আগস্ট পর্যন্ত ৫ নারী জেলা প্রশাসক দায়িত্বরত ছিলেন। তারা হলেন- মানিকগঞ্জে রাশিদা ফেরদৌস, হবিগঞ্জে সাবিনা আলম, পাবনায় রেখা রানী বালো, চুয়াডাঙ্গায় সায়মা ইউনুস, রাজবাড়ীতে জিনাত আরা কর্মরত আছেন।

২৩ আগস্ট নতুন করে জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন ফরিদপুরে বেগম উম্মে সালমা তানজিয়া, সিরাজগঞ্জে কামরুন নাহার সিদ্দীকা, মুন্সিগঞ্জে বেগম সায়লা ফারজানা এবং নাটোরে বেগম শাহিনা খাতুন।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ