শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

ইবরাহিমী চেতনায় উজ্জীবিত হওয়ার নাম হজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

haj-soudiমাওলানা মুহাম্মদ আরাফাত; আওয়ার ইসলাম

ইসলামের পঞ্চম স্তম্ভের অন্যতম হজ্ব। হজ্ব মানে দৃঢ় ইচ্ছা করা। হজ্ব মানে, মহান রাজাধিরাজ আল্লাহ পাকের সান্যিধ্য লাভে নির্দিষ্ট দিনে কিছু নিয়ম নীতির অনুসরণ করা। মুনিবের দরবারে গোলামের হাজিরা দেওয়া। ফরজ ইবাদতের হাজিরা। অস্বীকারকারী হবে ঈমানহারা। এ যেন দৈহিক আত্মিক ও আর্থিক ইবাদতের সমন্বয় সাধন। কুরআনুল কারীমে আল্লাহ তায়ালা বলেন, প্রত্যেক সামর্থ্যবান মুমিনের উপর আল্লাহর জন্য বায়তুল্লাহর হজ্ব করা ফরজ।যে অস্বীকার করবে তার জেনে রাখা উচিৎ যে, নিশ্চয় আল্লাহ সৃষ্টিকুলের প্রতি মুখাপেক্ষী নন। সুরা আল ইমরান-৯৭

হজ্ব প্রেমিকের ভালবাসার আবেগে প্রেমাস্পদের আপ্লুত হওয়া। সাদা ছেঁড়া কাপড়ে জড়িয়ে নিজেকে সপে দেওয়া। যেন নিজেকে কবর ঘরের বরসাঁজে সাঁজিয়ে তোলা। এ যেন সাঁজানো পৃথিবীকে চির বিদায় জানানোর ঘোষণা দেওয়া। হজ্ব মানে বায়তুল্লাহর কালো গিলাফের সোনালি হরফে চোখ জুড়ানো। কালো পাথরে চুমো খেয়ে আত্মশুদ্ধি করা। গোনাহের কালো দাগ মোচন করা। গোনাহমুক্ত নতুন জীবনের শপথ গ্রহণ করা। যেন সদ্য ভূমিষ্ঠ নবজাতক। সাহাবি হজরত আবু হুরাইরা রা. বর্ণনা করেন, রাসুল সা. বলেন, যে ব্যক্তি কোনরুপ অশ্লীল কথা বা গোনাহের কাজে লিপ্ত না হয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য হজ্ব সম্পন্ন করল, সে সদ্য ভূমিষ্ঠ শিশুর ন্যায় নিস্পাপ হয়ে ফিরল। বুখারি শরিফ:১৪৩১

হজ্ব ইবরাহিমী আজানের প্রতিধ্বনি। মুসলিম উম্মাহর মিলনমেলা। হাজ্বীদের পদভারে মক্কা নগরী পরিণত হয় ধূসর মরুর সাহারা। হাজ্বীগণ ইবরাহিমী চেতনায় নিজেকে করে উজ্জীবিত। আল্লাহ তায়ালা বলেন, মানুষের নিকট হজ্বের ঘোষণা করে দাও। তারা তোমার কাছে আসবে পায়ে হেটে এবং উটে চড়ে দূরপথ পাড়ি দিয়ে। সুরা হজ্ব: ২৭

হাজ্বীগণ সেলাইবিহীন সাদা কাপড়ে এলোমেলো চুল নিয়ে পাগল বেশে সাফা মারওয়া দৌড়াদৌড়ি করে। তাওয়াফে তাওয়াফে প্রভূর দরবারে করে আত্মসমর্পন।সাফা মারওয়া প্রভূর পরিচয় লাভের অন্যতম নিদর্শন। কুরআনুল কারীমের ঘোষণা, সাফা এবং মারওয়া আল্লাহ পাকের নিদর্শনাবলির অন্যতম। সুরা বাকারা : ১৫৮
বায়তুল্লাহর মুসাফির কখনো যমযম পাড়ে কুদরতি পানিতে তৃষ্ণা নিবারণ করে। কখনো কালো ঘরের চারপাশে খোদার প্রেমে হুমড়ি খেয়ে পড়à§