সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭ ‎অতিবৃষ্টি হলে যে দোয়া পড়বেন বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সরকারি সহায়তা দেওয়া হবে: প্রতিমন্ত্রী অমিত বন্যার্তদের পাশে ইসলামী আন্দোলন, চলছে ত্রাণ ও উদ্ধার তৎপরতা দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনে একগুচ্ছ জরুরি নির্দেশনা

মাদরাসায় গুলি; ২ মুফতি নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

gulshan_pakআওয়ার ইসলাম: পাকিস্তানের করাচিতে গুলশানে ইকবাল রোডে অবস্থিত একটি মাদ্রাসায় অজ্ঞাতনামা লোক গুলি চালিয়েছে। এতে নিহত হয়েছেন মাদরাসার শিক্ষক মুফতি গোলাম আকবর এবং তার মেহমান মুফতি কামরান।

গুলশানে ইকবালের এসপি ডা. ফাহাদ এ খবর নিশ্চিত করেছেন।

খবরে বলা হয়েছে, মঙ্গলবার মাদরাসার অফিস চলাকালীন সময়ে মটরসাইকেলে করে অজ্ঞতানামা দুই ব্যক্তি মাদরাসায় প্রবেশ করে। প্রথমেই তারা মাদরাসার দু’তলায় উঠে। সেখানে শিক্ষার্থীরা তখন পড়াশোনায় মগ্ন ছিল। সেখান থেকে নেমে মাদরাসার অফিসে বসে থাকা শিক্ষকদের লক্ষ্য করে গুলি ছুঁড়ে তারা। এতে সঙ্গে সঙ্গে মুফতি কামরান নিহত হন। এবং আহত মুফতি গোলাম আকবরকে হাসপাতালে নেয়া হলে সেখানেই তিনি ইন্তেকাল করেন।

ডা. ফাহাদ বলেন, নিহত ও আহতকে একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। ঘটনাস্থলের বিভিন্ন নিদর্শন দেখে হামলাকারীদের সনাক্ত করার চেষ্টা করা হচ্ছে।

মাদরাসায় গুলির ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। প্রাথমিকভাবে কেউ নিশ্চিত করতে পারছে না এ ধরনের ঘটনা কারা ঘটাতে পারে এবং কে ঘটাচ্ছে। তবে আশঙ্কা করা হচ্ছে এ ধরনের ঘটনা আরো ঘটতে পারে। এ জন্য মাদরাসাগুলোতে সতর্কতা বাড়ানো হচ্ছে।

সূত্র : উর্দু জং ও ডন নিউজ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ