মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

ইরাকে ৩৬ আইএস জঙ্গির ফাঁসি কার্যকর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

is36আওয়ার ইসলাম: ইরাকে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর সাবেক ক্যাম্পে সেনা হত্যার ঘটনায় ৩৬ আইএস জঙ্গির ফাঁসি কার্যকর হয়েছে। ইরাকের উত্তরাঞ্চলে তিকরিতের কাছে ক্যাম্প স্পেইচার নামে পরিচিত ওই সেনাক্যাম্পে ২০১৪ সালে চালানো হামলায় ১৭০০-এর বেশি সেনা নিহত হয়।

বিবিসি জানায়, হামলায় নিহত সেনাদের অধিকাংশই ছিল শিয়া মিলিশিয়া, যারা ওই অঞ্চলে আইএসের বিরুদ্ধে যুদ্ধ করছিল। ওই হত্যাকাণ্ডের পর আইএসের ওয়েবসাইটে নিহতদের ছবি এবং ঘটনার ভিডিও আপলোড করা হয়।

এর এক বছর পর ইরাকের সেনারা ওই অঞ্চল পুনর্দখল করলে সেনাদের কবরের সন্ধান মেলে। পরে ইরাকের সেনারা ক্যাম্প স্পেইচারে একশর বেশি নিহতের মরদেহ পুনঃকবরস্থ করে।

ওই ঘটনার পর চলতি বছরের ফেব্রুয়ারিতে ওই ঘটনায় দায়ী এবং আটক থাকা ৩৬ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এরপর সর্বশেষ গত মাসে বাগদাদে বোমা হামলায় ৩০০ জন নিহত হওয়ার পর ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি আইএস জঙ্গিদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার কথা ঘোষণা করেন।

ওই ঘোষণার পরপরই দেশটির বিচারমন্ত্রী হায়দার আল জামালি শিগগিরই আটক আইএস জঙ্গিদের মৃত্যুদণ্ড দেওয়ার কথা ঘোষণা করেন। এরই ধারাবাহিকতায় আজ সকালে বাগদাদের নাসিরিয়ান জেলে এই ৩৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর হয়।

এইচএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ