সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‎অতিবৃষ্টি হলে যে দোয়া পড়বেন বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সরকারি সহায়তা দেওয়া হবে: প্রতিমন্ত্রী অমিত বন্যার্তদের পাশে ইসলামী আন্দোলন, চলছে ত্রাণ ও উদ্ধার তৎপরতা দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনে একগুচ্ছ জরুরি নির্দেশনা মুহুরী নদীর পানি দ্রুত বাড়ছে, আতঙ্কে তীরবর্তী মানুষ  বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল পাঁচ বছরে মদিনা জিয়ারত করলেন সাড়ে ১২ কোটি ওমরাহ যাত্রী বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে চট্টগ্রামে গেলেন আমিরে মজলিস ইসলামাবাদে শীর্ষ আলেমদের সম্মেলনে মুসলিম ঐক্যের ওপর গুরুত্বারোপ যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই

বসুন্ধরা শপিং কমপ্লেক্সে আগুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

bashundhara_47563আওয়ার ইসলাম: রাজধানীর পান্থপথে অবস্থিত বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে আগুন লেগেছে। রবিবার বেলা সাড়ে ১১টার দিকে লেভেল-৬ এর জুতার দোকান বে-এম্পোরিয়াম থেকে আগুনের সূত্রপাত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ওই জুতার দোকানের মালিক।

একজন প্রত্যক্ষদর্শী জানান, ধোঁয়ায় পুরো মার্কেট আচ্ছন্ন হয়ে গেছে। ভেতর থেকে সবাইকে বের করে দেয়া হয়েছে। ভেতরের লোকজনকে বাইরে বের করে আনতে ফায়ার সার্ভিসের সদস্যরাও কাজ করছেন।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা মো. এনায়েত হোসেন জানান, ফায়ার সার্ভিসের আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। আরও পাঁচটি ইউনিট ঘটনাস্থলের দিকে রওনা হয়েছে বলে জানা যায়। তাৎক্ষণিকভাবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা জানা যায়নি।

এর আগে ২০০৯ সালের মার্চে রাজধানীর অন‌্যতম এই শপিংমলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। ওই ঘটনায় একজন নিহত ও অর্ধশতাধিক আহত হওয়ার খাবর পাওয়া গিয়েছিল।

এআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ