মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

ইমাম হত্যার নিন্দা জানালো যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

160814014147_imam_akonjee_624x460_sahinchowduryviaap_nocredit (2) copy

আওয়ার ইসলাম : নিউইয়র্কে ইমামসহ দুজনকে হত্যার ঘটনার নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। তারা এ ঘটনাকে বর্বরোচিত ও ন্যক্কারজনক বলে আখ্যায়িত করে বলেছে যুক্তরাষ্ট্রে এ ধরনের হত্যাকাণ্ড গ্রহণযোগ্য নয়।

স্থানীয় সময় গতকাল বুধবার সন্ধ্যায় নিউইয়র্কের জ্যাকসন হাইটসের মেজবান রেস্টুরেন্টে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের এক সংবাদ সম্মেলনে এসব কথা বলা হয়।

লিখিত বক্তব্যে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবদুস সামাদ আজাদ বলেন, আল ফোরকান জামে মসজিদের ইমাম আলাউদ্দিন আখুঞ্জি এবং মুসল্লি তারা মিয়া হত্যার তীব্র নিন্দা ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে তিনি যুক্তরাষ্ট্রপ্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিতের অনুরোধ জানিয়েছেন।

এ সময় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সভাপতি সিদ্দিকুর রহমান মার্কিন প্রশাসনের কাছে হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এফএফ