সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর  কুমিল্লা জেলার দ্বীনিয়াত মুআল্লিম জোড় সম্পন্ন কেন্দ্রীয় নূরানী তালীমুল কুরআন মাদরাসার উস্তাদ আব্দুল জলিলের ইন্তেকাল ইউরোপে তীব্র তাপপ্রবাহে এক সপ্তাহে ১০ হাজার মৃত্যু বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা নিয়ে পাশে থাকার আহ্বান জাতীয় ইমাম পরিষদের ‘বিএনপির সঙ্গে সমঝোতা ছিল দেশের স্বার্থে, পদ-পদবি পাওয়ার জন্য নয়’ সন্ধ্যার মধ্যে ১৯ জেলায় ঝড়ের শঙ্কা  মুসলিম আন্দালুসের কৃষি বিপ্লব: স্বর্ণযুগের গৌরবগাথা

নিউইয়র্কে মসজিদের ইমামসহ দুই বাংলাদেশীকে গুলি করে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

160814014147_imam_akonjee_624x460_sahinchowduryviaap_nocredit (2) copy

আওয়ার ইসলাম : মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের একটি মসজিদের ইমামসহ দুইজন বাংলাদেশীকে গুলি করে হত্যা করেছে অজ্ঞাত সন্ত্রাসী। নামায শেষে হেটে এ সময় তারা বাড়িতে ফিরছিলেন। হত্যাকাণ্ডের ঘটনায় বিক্ষোভ করেছে নিউইয়র্কে বসবাসকারী বাংলাদেশীরা।

নিউইয়র্কের কুইন্স এলাকায় দুর্বৃত্তের গুলিতে যে দুইজন বাংলাদেশী নিহত হয়েছেন, তাদের একজন স্থানীয় একটি মসজিদের ইমাম ছিলেন এবং অপরজন তারই সহকারী ছিলেন বলে জানা গেছে। নিহত ইমাম, ৫৫ বছর বয়সী মাওলানা আলাউদ্দিন আকঞ্জি দুই বছর আগে বাংলাদেশ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে যান। স্থানীয় একটি মসজিদের ইমামতি করতেন তিনি।

স্থানীয় সংবাদ মাধ্যম বলছে, তারা উদ্দিন নামের ৬৪ বছর বয়সী নিহত অপর বাংলাদেশীও ঐ মসজিদে তার সহকারী ছিলেন। পুলিশ জানিয়েছে, কুইন্সের আল ফুরকান জামে মসজিদ থেকে যোহরের নামায শেষে ফিরছিলেন তারা।

শনিবার স্থানীয় সময় দুপুর একটা পঞ্চাশ মিনিটে অজ্ঞাত এক সন্ত্রাসী পেছন থেকে তাদের মাথায় গুলি করে। প্রত্যক্ষদর্শীরা এক ব্যক্তিকে বন্দুক হাতে সেই স্থান থেকে পালিয়ে যেতে দেখেছে বলে জানা গেছে। ইমাম আকঞ্জি ঘটনাস্থলে নিহত হন, অপরজন হাসপাতালে মারা যান।

নিউইয়র্কে দুইজনকে হত্যার ঘটনায় বিক্ষোভ করেছেন সেখানে বসবাসকারী বাংলাদেশীরা। পুলিশ এই হত্যাকাণ্ডের কোন কারণ সম্পর্কে কিছু জানতে পারেনি। যদিও স্থানীয় মুসলিমরা ঘটনাস্থলে জড়ো হয়ে বিক্ষোভ করেছেন এবং তারা মনে করছেন, ধর্মীয় ঘৃণা থেকেই এই হত্যাকাণ্ড। মিল্লাত উদ্দিন নামের একজন বলছেন, এ ঘটনার পর নিজেকে তার অনিরাপদ বলে মনে হচ্ছে। এটি তাদের চলাচলের জন্য হুমকি তৈরি করছে বলেও তিনি মনে করেন।

নিউ ইয়র্কে বাংলাদেশী সম্প্রদায়ের অনেকে ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভ করেছেন। এসময় অনেককে 'আমরা বিচার চাই' স্লোগান দিতে দেখা যায়।

সূত্র: বিবিসি

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ