মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য, যুবক আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

faridpurআওয়ার ইসলাম: ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির দাবি করে স্ট্যাটাস দেওয়ায় ফরিদপুরের নগরকান্দা উপজেলায় এক যুবককে আটক করা হয়েছে। আটক ওই যুবকের নাম তিতু খান।

সোমবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার আসফরদী গ্রামের নিজ বাড়ি থেকে তিতু খানকে আটক করে পুলিশ। আটকের পর জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে ফরিদপুর গোয়েন্দা (ডিবি) পুলিশ কার্যালয়ে পাঠানো হয়েছে।

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান জানান, ফেসবুকে প্রধানমন্ত্রীসহ বিভিন্ন মন্ত্রী ও সংসদ সদস্যদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন তিতু খান। এ কারণে গোপন সংবাদের ভিত্তিতে তাঁকে আটক করা হয়।

ডিবি কার্যালয়ে তিতুকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাঁর বিরুদ্ধে অভিযোগেরও তদন্ত চলছে। তদন্ত শেষে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পুলিশ কর্মকর্তা।

এইচএ