সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর  কুমিল্লা জেলার দ্বীনিয়াত মুআল্লিম জোড় সম্পন্ন কেন্দ্রীয় নূরানী তালীমুল কুরআন মাদরাসার উস্তাদ আব্দুল জলিলের ইন্তেকাল ইউরোপে তীব্র তাপপ্রবাহে এক সপ্তাহে ১০ হাজার মৃত্যু বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা নিয়ে পাশে থাকার আহ্বান জাতীয় ইমাম পরিষদের ‘বিএনপির সঙ্গে সমঝোতা ছিল দেশের স্বার্থে, পদ-পদবি পাওয়ার জন্য নয়’ সন্ধ্যার মধ্যে ১৯ জেলায় ঝড়ের শঙ্কা  মুসলিম আন্দালুসের কৃষি বিপ্লব: স্বর্ণযুগের গৌরবগাথা

গুগলম্যাপে আর দেখা যাবে না ফিলিস্তিনকে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

file-5-3আওয়ার ইসলাম:  গুগল ম্যাপ থেকে হারিয়ে গেছে ফিলিস্তিন। এখন থেকে সেখানে আর কেউ খুঁজে পাবে না ক্রমাগতভাবে ইসরায়েলের দলখ করে নেয়া দেশটিকে।

গত শুক্রবার গুগল ম্যাপ থেকে ফিলিস্তিনের নাম মুছে ফেলা হয়েছে।গুগল কর্তৃপক্ষ মানচিত্রে ফিলিস্তিনকে ইসরায়েলের সঙ্গে বিলীন করে দিয়েছে। গুগল ম্যাপে সার্চ করে এখন পাওয়া যাচ্ছে না ফিলিস্তিনের নাম। সেখানে গাজা, তেল আবিব, ইসরায়েল, আমান সবার নাম থাকলেও নেই ফিলিস্তিনের নাম।

তবে ফিলিস্তিনের নানান শহরের নাম আগের মতোই আচে। সেগুলো শো করছে ইসরায়েলের মানচিত্রের ভেতর।

প্যালেস্টাইন ক্রনিক্যালের এক প্রতিবেদনে জানিয়েছে, গত ২৫ জুলাই ফিলিস্তিনের নাম নিজেদের মানচিত্র থেকে সরিয়ে ফেলার সিদ্ধান্ত বাস্তবায়ন করতে থাকে গুগল। শুক্রবার দুপুরে গুগল ম্যাপ সার্ভিসে প্রবেশ করে দেখা যায়, সেখানে ফিলিস্তিনের বিভিন্ন শহরের নাম প্রদর্শন করা হলেও দেশ হিসেবে ফিলিস্তিনের নাম নেই; বরং ইসরায়েলের ভেতরেই সেগুলোর বিলীন করে দেওয়া হয়েছে।

তবে এমন সিদ্ধান্তে তীব্র প্রতিবাদ জানিয়েছে ফিলিস্তিনের সাংবাদিকরা।  এই ধরনের ঘটনা ইতিহাস বিকৃত করবে, ভুগোল বিকৃত করবে এবং ফিলিস্তিনের জনগণের অধিকারকে খর্ব করবে বলেই মনে করেন তারা। খুব দ্রুতই নামটি আবারও গুগলের মানচিত্রে ফিরিয়ে আনার দাবি জানিয়েছে তারা।

এইচএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ