শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
অবশেষে ইসলামাবাদে আলোচনার টেবিলে যুক্তরাষ্ট্র ও ইরান ‘অন্যায়-দুর্নীতিকে প্রশ্রয় দিলে পার্লামেন্টে মারামারি শুরু হবে’ খেলাফত মজলিসের কেন্দ্রীয় মজলিসে শূরা অধিবেশন অনুষ্ঠিত হামলায় বিকৃত হয়ে গেছে মোজতবা খামেনির মুখমণ্ডল! হাজিদের সেবায় সুনাম কুড়াচ্ছে আল-মিনহাজ হজ ট্রাভেলস পশ্চিমবঙ্গের মুসলিমরা আবেগ নয়, বাস্তবতাকে প্রাধান্য দিন ১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক আজ, কী হতে চলেছে ইসলামাবাদে? বায়তুল মোকাররম এলাকায় হকার-ব্যবসায়ীদের সংঘর্ষ পরীক্ষার সময় সিসি ক্যামেরা চালু রাখতে হবে, কোনো অজুহাতে অফ রাখলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ময়মনসিংহ মেডিকেল কলেজে হামের উপসর্গ নিয়ে আরও ২৭ শিশু ভর্তি

১৫০ বছর পর গ্রিসে মসজিদ নির্মাণের অনুমতি!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

athence

আওয়ার ইসলাম: একটি মসজিদ নির্মাণের অনুমতি পেতে অপেক্ষা করতে হলো টানা ১৫০ বছর। দেশটির নাম গ্রিস। তবে শেষ পর্যন্ত শহরটিতে মসজিদ নির্মাণের অনুমতি পাওয়ায় সেখানকার মুসলমানরা বেশ খুশি প্রকাশ করেছেন।

গ্রিসের রাজধানী এথেন্সে মসজিদ নির্মিত হচ্ছে। দেশটির পার্লামেন্ট সম্প্রতি এ বিষয়ে অনুমতি প্রদান করেছে। এথেন্সের কয়েক হাজার মুসলমানের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে এ অনুমোদন দেয়া হয়।

অবশ্য ক্ষমতাসীন জোটের মধ্যে সিরিজা পার্টি বিলের পক্ষে ভোট দিলেও বিরোধিতা করেছে ইন্ডিপেন্ডেন্ট গ্রিকস পার্টি। শেষ পর্যন্ত ২৩০ আসনের পার্লামন্টে দুইশ’র বেশি ভোট পেয়ে বিলটি পাস হয়।

জেনারেল অ্যাকাউন্টিং অফিসের দেয়া তথ্য অনুযায়ী, এথেন্সের ইলায়োনাস এলাকায় মসজিদটি নির্মাণ হবে। এটি নির্মাণে ব্যয় হবে ১০ লাখ ইউরো। নির্মাণ ব্যয়ের পুরোটাই বহন করবে সরকার।

 রাজধানীতে একটি মসজিদ নির্মাণের প্রতি সমর্থন জানিয়ে শিক্ষামন্ত্রী নিকোস ফিলিস বলেন, বর্তমান অস্থায়ী মসজিদগুলো দেশের জন্য মর্যাদাহানিকর এবং গ্রিসের নিরাপত্তার জন্য হুমকি।

তবে মসজিদ নির্মাণের বিরোধিতা করে ইন্ডিপেন্ডেন্ট গ্রিকস পার্টির ডেপুটি এমপি জি লেজারিডিস বলেন, ‘পার্টির এ দ্বিমত নতুন কিছু নয়, এটা চূড়ান্ত সীমা যা আমরা শুরুতেই বলেছিলাম। এতে প্রমাণিত হয়, আমরা সিরিজা পার্টির সব কিছুর সঙ্গে একমত নই।’

এই মসজিদের কোনো মিনার থাকবে না। মসজিদ কমপ্লেক্সের মধ্যে পার্কিং এবং শিশুদের বিনোদনের ব্যবস্থাও থাকবে।

শিক্ষামন্ত্রী জানান, মসজিদ নির্মাণের অনুমোদন দিয়ে ২০০০ সালে একটি আইন পাস হয়েছিল। কিন্তু আমলাতান্ত্রিক জটিলতার কারণে এটি এখনও বাস্তবায়িত হয়নি।

greek

এখেন্সের মসজিদটি পুরোপুরি সরকারি ব্যয়ে নির্মিত হবে বলে জানা গেছে। ইতোমধ্যে এর একটি নকশাও প্রকাশ করা হয়েছে। এতে ৩৫০ জন মুসল্লি এক সঙ্গে নামাজ আদায় করতে পারবেন। মসজিদে অন্যান্য নাগরিক সুবিধার বিষয়গুলোও যুক্ত থাকবে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ