মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

সিরিয়ায় রুশ হেলিকপ্টার ভূপাতিত, নিহত ৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

original

আওয়ার ইসলাম: রাশিয়ার একটি হেলিকপ্টারকে গুলি করে ভূপাতিত করেছে সিরিয়ার উত্তরাঞ্চলের ইদলিব প্রদেশের সশস্ত্র বিদ্রোহীরা। রুশ কর্তৃপক্ষের বরাত দিয়ে বিবিসি এ সংবাদ জানিয়েছে।

রুশ প্রতিরক্ষা কর্মকর্তারা জানিয়েছেন, এমআই-৮ নামের এই হেলিকপ্টার পরিবহণ কাজে ব্যবহৃত হত। ভূপাতিত হওয়ার সময় এতে ৫ জন আরোহী ছিলেন। অনিশ্চিত কয়েকটি খবরে আরও বলা হয়, ৫ জনের মধ্যে ৪ জনই নিহত হয়েছেন।

হেলিকপ্টার সিরিয়ার আলেপ্পো শহরে দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ শেষে ফিরতি পথে ছিল। তবে ঠিক কোন বিদ্রোহী দলের গুলিবর্ষণে এটি ভূপাতিত হয়েছে সেটা নিশ্চিত নয়। ঘটনার পর সামাজিক মাধ্যমে বিধ্বস্ত হেলিকপ্তারের ছবিতে ছিন্নভিন্ন মৃতদেহসহ অস্ত্র সজ্জিত কিছু মানুষকে দেখা গেছে।

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের মিত্রবাহিনী হচ্ছে রাশিয়া। তারা সরকারের হয়ে বিদ্রোহীদের ওপর বিমান হামলা করে আসছে বহুদিন থেকে।

এইচএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ