বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬ ।। ১২ ভাদ্র ১৪৩৩ ।। ১৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
পুকুরে গোসলে নেমে প্রাণ গেল দুই মাদরাসা ছাত্রের দুই হিন্দু অনাথ ভাইকে মানুষ করে বিয়ে দিলেন মুসলিম দম্পতি বিজয় দিবসে ৮ হাজার ২৯৯ বন্দিকে মুক্তি দিলো তালেবান সরকার ইউপি নির্বাচনে ফের চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন রফিকুজ্জামান অনু নূরানী তালীমুল কুরআন বোর্ডের মুয়াল্লিম প্রশিক্ষণ কোর্সে ভর্তি চলছে জাতীয় সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ফুটপাত দখল করে ব্যবসা নয়, নির্দেশনা না মানলে কঠোর ব্যবস্থা: ডিএসসিসি স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে উত্তপ্ত সংসদ মাছ ধরতে গিয়ে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু ‘জাতিসংঘ সভাপতির পদ কোনো এক দেশের স্বার্থে ব্যবহারের সুযোগ নেই’ 

রাজধানীতে শুরু হচ্ছে মাসব্যাপী বৃক্ষমেলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

brikkha_melaআওয়ার ইসলাম: রাজধানীতে আজ থেকে শুরু হচ্ছে মাসব্যাপী জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে আজ রোববার আনুষ্ঠানিকভাবে এই বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন করবেন।

রাজধানীর আগারগাঁওয়ে বাণিজ্য মেলার মাঠে এই মেলা অনুষ্ঠিত হবে। শতাধিক নার্সারি ও বৃক্ষবিষয়ক সংস্থা এই মেলায় অংশ নেবে। বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার এবারের স্লোগান ‘জীবিকার জন্য গাছ, জীবনের জন্য গাছ’।

জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও মেলা উপলক্ষে দেয়া বাণীতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, ‘আমাদের দৈনন্দিন জীবনে বেঁচে থাকার অতি প্রয়োজনীয় উপাদান অক্সিজেন আসে বৃক্ষ থেকে। এ ছাড়া খরা, অতিবৃষ্টি, ঘূর্ণিঝড়, বন্যা ও জলোচ্ছ্বাস প্রতিরোধে বৃক্ষের ভূমিকা অপরিসীম।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বাণীতে বলেছেন, বনায়ন একটি উৎপাদনশীল ক্ষেত্র। জনগণকে সম্পৃক্ত করে সৃষ্ট সামাজিক বনায়ন দরিদ্র জনগণের জীবিকার দ্বার উন্মোচিত করেছে। পরিবারের আয় বৃদ্ধি করছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ