মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

এবার সাইবার হামলার শিকার রাশিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

Rusia-3আওয়ার ইসলাম: রাশিয়ার সরকারি প্রতিষ্ঠানগুলো সাইবার হামলার শিকার হয়েছে। দেশটির গোয়েন্দা সংস্থা ফেডারেল সিকিউরিটি সার্ভিস (এফএসবি) বলছে, ২০টি সংস্থার নেটওয়ার্কে ‘সাইবার স্পাইং ভাইরাস’ পাওয়া গেছে।

গত শুক্রবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটনের নির্বাচনী প্রচারকাজ সাইবার হামলার শিকার হয়েছে বলে জানানো হয়। ডেমোক্র্যাটরা এ জন্য রাশিয়াকে দায়ী করে। এ অভিযোগ অস্বীকার করে নিন্দা জানায় রাশিয়া।

তবে যুক্তরাষ্ট্রের দিকে পাল্টা অভিযোগ ছোড়েনি রাশিয়া। বিবিসির খবরে জানা যায়, এফএসবি বলছে, পরিকল্পিতভাবে পেশাদার হামলাকারীরা এই সাইবার হামলা চালিয়েছে। হামলাকারীদের লক্ষ্য ছিল দেশের সরকারি, বিজ্ঞানবিষয়ক ও প্রতিরক্ষাবিষয়ক সংস্থা। গুরুত্বপূর্ণ সরকারি অবকাঠামোগুলোও হামলার লক্ষ্যবস্তু।

এফএসবি বলছে, হামলাকারীরা ম্যালওয়্যারের মাধ্যমে কম্পিউটারের ওপর নজরদারি করতে পারছে। এভাবে তারা কিবোর্ডে কী টাইপ করা হচ্ছে তা জানতে পারে। এমনকি কমপিউটারে ক্যামেরা, মাইক্রোফোন চালু করতে পারে ও স্ক্রিনশট নিতে পারে।

গত সপ্তাহে দলের জাতীয় কনভেনশনের আগে ডেমোক্রেটিক জাতীয় কমিটি সাইবার হামলার শিকার হয়। পরে হ্যাক হওয়া ই-মেইল ফাঁস হয়ে যায়। এ ছাড়া রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিলারির ই-মেইল হ্যাক করতে রাশিয়াকে প্রকাশ্যে আহ্বান জানান। তীব্র সমালোচনার মুখে অবশ্য পরে তিনি একে তামাশা বলে দাবি করেন।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ