মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

দুর্যোগে মানুষের পাশে থাকতেন মুহিউদ্দীন খান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

m_khan2
দিদার শফিক; বিশেষ প্রতিনিধি, আওয়ার ইসলাম
দুর্যোগ কবলিত মানুষের সাহায্যে মাওলানা মুহি উদ্দীন খান স্বউদ্দোগী হয়ে এগিয়ে আসতেন। মানুষের সাহায্য বিচলিত থাকতেন তিনি। ইসলামী পত্রিকা পরিষদ বাংলাদেশ আয়োজিত ‘দীনি দাওয়াত ও সাহিত্য সাংবাদিকতায় মাওলানা মুহিউদ্দীন খান রহ.’ শীর্ষক আলোচনা সভা ও দোয়া মমাহফিলে জমিয়ত নেতা আব্দুর রব ইউসূফী এ কথা বলেন।
শনিবার (৩০ জুলাই) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুফতি আবুল হাসান শামসাবাদী।
আলোচনা সভায়  ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব অধ্যাপক হাফেজ মাওলানা এটিএম হেমায়েত উদ্দীন বলেন, দেশ বিদেশে সর্বত্র মুসলমানদের দুর্দিনে বলিষ্ঠ কণ্ঠস্বর হয়ে আত্মপ্রকাশ করতেন মুহিউদ্দীন খান। ইসলাম ও মুসলমানদের খেদমতে তার অবদান অন্যন।
দৈনিক ইনকিলাবের সহকারী সম্পদক উবায়দুর রহমান নদভী বলেন, গত ৬৫ বছর অবিরাম ইসলামের পৃষ্ঠপোষকতা করে গেছেন মাওলানা মুহিউদ্দীন খান।
খেলাফত মজলিসের মহাসচিব অধ্যাপক ড. আহমদ আব্দুল কাদের বলেন, বাংলাদেশে কওমি মাদ্রাসায় বাংলা সাহিত্যের উন্নতির মূলে রয়েছেন মাওলানা মুহিউদ্দীন খান।
খেলাফত আন্দোলন মহাসচিব মাও জাফরুল্লাহ খান বলেন, তার সাহিত্যকর্ম সদকায়ে জারিয়া হয়ে থাকবে অনন্তকাল।
লেখক ও গবেষক মাওলানা মুহাম্মদ যাইনুল আবিদীন বলেন, আমার মত এ দেশের হাজার হাজার তরুণকে খান সাহেব লেখক বানিয়েছেন।সাহিত্য শব্দটাকে তিনি গায়ে জড়াতে চাইতেন না, পড়ার মত করে ধর্মীয় বই মানুষের হাতে তুলে দেওয়ার ব্যাপারটি তিনি গুরুত্ব দিতেন অপেক্ষাকৃত বেশি।
m_khan3
আহমদ বদরুদ্দীন à