সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যার্তদের পাশে ইসলামী আন্দোলন, চলছে ত্রাণ ও উদ্ধার তৎপরতা দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনে একগুচ্ছ জরুরি নির্দেশনা মুহুরী নদীর পানি দ্রুত বাড়ছে, আতঙ্কে তীরবর্তী মানুষ  বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল পাঁচ বছরে মদিনা জিয়ারত করলেন সাড়ে ১২ কোটি ওমরাহ যাত্রী বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে চট্টগ্রামে গেলেন আমিরে মজলিস ইসলামাবাদে শীর্ষ আলেমদের সম্মেলনে মুসলিম ঐক্যের ওপর গুরুত্বারোপ যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর 

ফিলিস্তিনি কর্মজীবীদের বেতন দেবে কাতার!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

filistin3আওয়ার ইসলাম: চলতি মাসের ২৩ তারিখ কাতার সরকার ঘোষণা করেছে— তারা ফিলিস্তিনি কর্মজীবীদের বকেয়া বেতন-ভাতা পরিশোধ করবে। আর এ জন্য  দেশটির সরকার ২৪৭ কোটি ৭৯ লাখ ৬২ হাজার ৩৩৪ টাকা বরাদ্দ করেছে।

ফিলিস্তিনের অধিকাংশ সরকারি কর্মকর্তা-কর্মচারী ২০১৩ সালের পর থেকে নিয়মিত বেতন পাচ্ছেন না। এ অর্থ দিয়ে তাদের সমুদয় বকেয়া পরিশোধ করা হবে বলে ঘোষণা দিয়েছেন কাতারের আমির।

এর আগেও কাতার সরকার ফিলিস্তিনিদের পাশে দাঁড়িয়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। ২০১৪ সালে ইসরাইলের বোম্বিংয়ের কারণে শত শত ফিলিস্তিনি গৃহহীন হয়ে পড়লে কাতার সরকারের উদ্যোগে ফিলিস্তিনে ১০৬০টি নতুন বাড়ি করে দেয়ার ঘোষণা দেয়া হয়। নির্মাণশেষে এ বছর জানুয়ারিতে এই এক হাজার ষাটটি বাড়ি গৃহহীন ফিলিস্তিনিদের হাতে তুলে দেয়া হয়। এর সাথে দুটি স্কুল, একটি শপিং সেন্টার, একটি হেলথ সেন্টার, একটি মসজিদও নির্মাণ করা হয় বলে জানা গেছে।

ফিলিস্তিনি আহতদের সেবার লক্ষ্যে কাতার সরকারের উদ্যোগে একটি ছয়তলা বিশিষ্ট হাসপাতালও নির্মাণ করা হয়। যাতে হাজারো ফিলিস্তিনি স্বাচ্ছন্দে চিকিৎসা নিতে পারছে।

কাতার সরকারের এসব অর্থ প্রদান কোনো চুক্তিতে নয় বরং পুরোটাই নিঃশর্ত সদকায়ে জারিয়াহ হিসেবে দেয়া!

সূত্র : দোহা নিউজ

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ