মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

কল্যাণপুরে জঙ্গি আস্তানার সন্ধান; চলছে গোলাগুলি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

Bondhuk20160214024456ঢাকা: রাজধানীর কল্যাণপুরে ককটেল বিস্ফোরণ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। সোমবার রাত সোয়া একটার দিকে কল্যাণপুরের ফুটওভার ব্রিজের পাশে পরপর কয়েকটি ককটেলের শব্দ শোনা যায়। পুলিশ এলাকাটি ঘিরে রেখেছে।

ঘটনার কিছুক্ষণ পর মিরপুর থানাসহ আশেপাশের থানার পুলিশকে জরুরি তলব করে ওই এলাকায় অভিযান শুরু করেছে পুলিশ।

এলাকাটিতে জঙ্গিদের আস্তানার সন্ধান পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

অভিযানে থাকা পুলিশের এক এসআই জানায়, রাতে ওয়ারলেসে জরুরি তলবের ভিত্তিতে তারা কল্যাণপুর ফুটওভার ব্রিজের আশেপাশের এলাকা ঘিরে ফেলেছেন। এখন সেখানে অভিযান চালানো হচ্ছে।

আড়াইটার দিকে কল্যাণপুরের সহকারী কমিশনার (এসি) মাহবুব রহমান বলেন, কল্যাণপুর ৫ নং সড়ক থেকে পুলিশকে লক্ষ্য করে গুলি চালাচ্ছে দুর্বৃত্তরা। ওই সড়কের একটি বাড়িতে জঙ্গি আস্তানা রয়েছে- এমন তথ্য পেয়েছি আমরা।

আরআর