মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

আলেমরা সব সময়ই সন্ত্রাসবাদের বিরুদ্ধে : আল্লামা কাসেমী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

jomiotঢাকা: ইসলাম ধর্মে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের কোন জায়গা নেই। সার্বজনীন ও চিরন্তন এ ধর্মে এমন কোন বিষয় নেই যেখানে কেউ প্রশ্ন তুলতে পারে। আমরা অতীতেও নাশকতামূলক ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার ছিলাম, এখনো আছি এবং ভবিষ্যতেও থাকবো ইনশাআল্লাাহ।

আজ বাদ জুমা বায়তুল মোকাররমের উত্তর গেইটে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর কর্তৃক আয়োজিত সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী বিক্ষোভ মিছিল পূর্ব প্রতিবাদ সমাবেশে জমিয়ত মহাসচিব ও হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগরের আহ্বায়ক আল্লামা নূর হোসাইন কাসেমী এসব কথা বলেন।

তিনি বলেন, ইসলাম সম্পর্কে সম্যক ধারণা না থাকার ফলেই কিছুসংখ্যক যুবক বিপদগামী হচ্ছে এবং চিন্তা-চেতনা সঠিক না হওয়ার কারণেই এসমস্যার তৈরি হয়েছে। আর চিন্তা-চেতনা সঠিক হওয়ার উৎসই হচ্ছে কোরআন সুন্নাহর শিক্ষা। সে জন্য জুমার খুতবায় অপ্রয়োজনীয় নজরদারী না করে সর্বাগ্রে বর্তমান পাঠ্যসূচী সংশোধন করুন। মাননীয় প্রধানমন্ত্রী সন্তানদের ধর্মীয় শিক্ষা দেওয়ার আহ্বান জানিয়েছেন। আমরা তাঁর এই আহ্বানকে স্বাগত জানাই। কিন্তু বর্তমান পাঠ্যপুস্তক দিয়ে সময়োপযোগী এই আহ্বানে সাড়া দেওয়া সম্ভব নয়। সঙ্গত কারণে শিক্ষার সর্বস্তরে আমরা ইসলামী শিক্ষাকে বাধ্যতামূলক করার আহ্বান জানাচ্ছি এবং এটা সময়েরও দাবি।

জমিয়তের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর সভাপতি মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রতিবাদ সমাবেশে আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহ-সভাপতি মাওলানা জহিরুল হক ভূঁইয়া, সহ-সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী, যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদ্দীন জাকারিয়া, মাওলানা তাফাজ্জল হক আজীজ, মাওলানা ফজলুল করীম কাসেমী, মাওলানা মোহাম্মাদুল্লাহ জামী, ঢাকা মহানগর জমিয়তের সহ-সভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস, মাওলানা শরীফ মুহাম্মাদ ইয়াহইয়া, মাওলানা হামেদ জহিরী, মহানগর জমিয়তের যুগ্ম সাধারণ সম্পাদক মুফতী বশীরুল হাসান, মুফতী মাহবুবুল আলম, মাওলানা হেদায়েতুল ইসলাম, মাওলানা নূর মোহাম্মাদ, মাওলানা ওমর আলী, যুব জমিয়ত সভাপতি মাওলানা শরফুদ্দীন ইয়াহইয়া কাসেমী, ছাত্র জমিয়ত সভাপতি মুফতী নাসির উদ্দীন, সেক্রেটারী ওমর ফারুক, যুব জমিয়ত ঢাকা মহানগর সভাপতি মুফতী জà